,

আজমীর শরীফের পথে প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক  :প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার সকাল সাড়ে আটটায় দিল্লির এয়ার ফোর্স পালাম স্টেশন থেকে আকাশ পথে ভারতের আজমীর শরীফে রওয়ানা হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন- আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও বাগেরহাট-১ আসনের এমপি শেখ হেলাল উদ্দিন।

সকাল দশটার দিকে পৌঁছানোর কথা রয়েছে তাদের। সেখানে প্রধানমন্ত্রী ও অন্যরা আজমীর শরীফে খাজা মঈনুদ্দিন চিশতি (রঃ)-র দরগায় দোয়া করবেন ও অন্যান্য স্থান ঘুরে দেখবেন। এর আগে ২০১০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজমীর সফরে যান। সে বছর তিনি সেখানে দোয়া করেন এবং দরগায় দেড় লাখ রুপি দান করেন।

২০১০ সালের সফরে শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা ও ছেলে সজীব ওয়াজেদ জয় সঙ্গে ছিলেন। রবিবার বিকেল পৌনে চারটার দিকে শেখ হাসিনার আজমীর থেকে দিল্লি ফেরার কথা রয়েছে।

সফরের তৃতীয় এই দিনে সন্ধ্যায় তার নিমন্ত্রণ ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির দেওয়া নৈশভোজে। তবে তার আগেই শেখ হাসিনার সঙ্গে দেখা করতে রাষ্ট্রপতি ভবনে আসবেন ভারতীয় কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। ছেলে রাহুল গান্ধীও সোনিয়ার সাথে থাকার কথা রয়েছে।

এরপর সন্ধ্যায় রাষ্ট্রপতির দেওয়া নৈশভোজে অংশগ্রহণ আর তার আগেই এই ভবনের অশোকা হলে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফর সঙ্গীরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে