,

২ বছরের জমানো টাকায় সন্তানের নতুন জামা কিনে কাঁদলেন ভিক্ষুক বাবা

news-image

অনলাইন ডেস্ক : বাবারা সব সময় বাবাই হন। বাবাকে অন্যজনের সঙ্গে তুলনা করা যায় না। হোক না তিনি সবচেয়ে শীর্ষ ধনী কিংবা ফুটপাতের ভিক্ষুক, বাবার ভালবাসায় থাকে না কোন বৈষম্য। শুধু সন্তানের জন্য নিবেদন করেন শত-শুদ্ধ ভালবাসা, নিজের জীবন বিলিয়ে দেয়ার আকণ্ঠ হৃদয়। এমন এক বাবার খবর পাওয়া গেল। যে কিনা পেশায় একজন ভিক্ষুক। তিনি তার সন্তানের জামা কিনতে দুই বছর ধরে টাকা জমিয়েছেন।

নাম তার মুহাম্মদ কাওসার। কলকাতার ফুটপাতে বসে ভিক্ষা করেন তিনি। মেয়ের জন্য জামা কিনতে গিয়েছিলেন শহরের এক দোকানে। দাম হিসেবে তিনি ৬০টি পাঁচ টাকার নোট তুলে দেন দোকানির হাতে। জামার দাম হিসেবে এতোগুলো খুচরা টাকা দেখে দোকানদার কাওসারকে জিজ্ঞাসা করেন, আপনি কি ভিক্ষুক?

দোকানদারের প্রশ্ন শুনে কেঁদে ফেলে কাওসারের ৬ বছরের মেয়ে সুমাইয়া। বাবার হাত ধরে টেনে সে বলতে থাকে, ‘আমার কিচ্ছু চাই না। বাবা, তুমি চলো এখান থেকে।’ মেয়ের চোখের পানি মুছে দোকানদারকে শান্ত স্বরে কাওসার জবাব দেন, ‘হ্যাঁ, আমি ভিক্ষুক।’ এরপর মেয়ের পছন্দের হলুদ ফ্রক নিয়ে বেরিয়ে পড়েন দোকান থেকে।

দুই বছর পর সুমাইয়ার জন্য কেনা একমাত্র নতুন জামা এটা। বাবার মনে তখন আনন্দ। দুই হাতে যে মেয়েকে জড়িয়ে ধরবেন, খোদা তাকে তো সেই সাধ্য দেননি। একটা হাত যে নেই কাওসারের! বাম হাত বাড়িয়ে শহরের বড় রাস্তার ক্রসিং-এ দাঁড়িয়ে ভিক্ষা করেন তিনি। আগে অবশ্য এই পেশায় তিনি ছিলেন না।

কাওসার জানান, ‘বছর দশেক আগের সেই ঘটনা মনে পড়লে আজও আতঙ্কে শিউরে উঠি। দুর্ঘটনায় আমার ডান হাতটা কাটা যায়। আমি কখনও স্বপ্নেও ভাবিনি এই ভাবে ভিক্ষা করে বেঁচে থাকতে হবে।’

মেয়ে সুমাইয়া তাঁকে খাইয়ে দেয়। তাঁকে কখনও একলা ছাড়ে না। মেয়ে তাকে বলে, ‘এক হাতে সব কাজ করা কতটা কঠিন তা আমি জানি।’ কাওসার যখন ভিক্ষা করেন, মেয়ে তখন তার পাশে বসে থাকে।

কাওসার বলেন, ‘মেয়ের সামনে এ ভাবে লোকের কাছে হাত পাততে আমার খুব লজ্জা করে! তবু, কী করব!’ সারা দিন ভিক্ষা করে দুইজন মানুষের খোরাক জোগাড়ের সঙ্গে সঙ্গে মেয়ের ভবিষ্যৎ গড়তে তৎপর কাওসার। অবৈতনিক স্কুলে পড়াশোনা করে ছোট্ট সুমাইয়া।

মেয়ের প্রয়োজনীয় বই, খাতাপত্রও সুযোগ মতো কিনে দেওয়ার চেষ্টা করেন তিনি। সুমাইয়ার নতুন জামা কিনে সেদিন আর রাস্তার মোড়ে দাঁড়াননি কাওসার। দিনটা যে তার চরম আনন্দের দিন।সূত্র – এনডিটিভি

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা