,

গৌরনদীতে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের দায়ে ছাত্রলীগ নেতাকে অর্থদণ্ড

news-image

গৌরনদী প্রতিনিধি : এবারের এইচএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে বরিশালের গৌরনদী গালর্স স্কুল এন্ড কলেজ পরীক্ষা কেন্দ্রে অনুপ্রবেশের দায়ে সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সভাপতি সুজন হাওলাদারকে এক হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব আলম এ অর্থদণ্ডাদেশ প্রদান করেন।

গৌরনদী মডেল থানার ওসি মো. ফিরোজ কবির জানান, শনিবার দুপুর ১২টার দিকে গৌরনদী গালর্স স্কুল এন্ড কলেজ পরীক্ষা কেন্দ্রে সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সভাপতি সুজন হাওলাদার প্রবেশের চেষ্টা করে। এ সময় কর্তব্যরত পুলিশ তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব আলমের কাছে নিজের দোষ স্বীকার করলে ছাত্রলীগ নেতা সুজন হাওলাদারকে এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। তাৎক্ষনিক জরিমানার টাকা আদায় করা হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা