সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ম্যাক্সওয়েলের ‘অতিমানবীয়’ ব্যাটিংয়ে পাঞ্জাবের জয়

news-image

স্পোর্টস ডেস্ক : ম্যাক্সওয়েলের ‘অতিমানবীয়’ ব্যাটিং ঝড়ে পুনের বিপক্ষে জয় পেয়েছে পাঞ্জাব। শনিবার বিকেল সাড়ে চারটায় ইন্দোরের হলকার ক্রিকেট স্টেডিয়ামে পুনের দেওয়া ১৬৪ রানের জবাবে খেলতে নেমে জয় তুলে নেয় ম্যাক্সওয়েল বাহিনী।

এদিন টসে জিতে পুনেকে ব্যাটিংয়ে পাঠান পাঞ্জাবের অধিনায়ক ম্যাক্সওয়েল। পুনের হয়ে বেন স্টোকস (৫০) ও মনোজ তিওয়ারির (৪০*) ব্যাটিং দৃঢ়তায় ২০ ওভার শেষে দলীয় সংগ্রহ গিয়ে দাঁড়ায় ১৬৩ রান।

জবাবে খেলতে নেমে শুরু থেকে দেখে-শুনে ব্যাট চালায় হাশিম আমলা ও মনন ভোরা। কিন্তু পর্যায়ক্রমে দলীয় স্কোর বাড়ার সঙ্গে সঙ্গে উইকেট হারাতে বসে পাঞ্জাব। শেষ অবধি দলীয় ৮৫ রানের মাথায় ৪ উইকেট হারিয়ে বসে গ্লেন ম্যাক্সওয়েলে দলের ব্যাটসম্যানরা। তার পর থেকেই মিলার আর গ্লেন ম্যাক্সওয়েল রীতিমত ব্যাট হাতে তাণ্ডব চালান। শেষ পর্যন্ত ৬ উইকেট ও এক ওভার হাতে রেখেই লক্ষ্যে পোঁছে যায় পাঞ্জাব।

সংক্ষিপ্ত স্কোর:

রাইজিংন পুনে সুপারজায়ন্টস: ১৬৩/৬ (২০ ওভার)

(অজিঙ্কা রাহানে ১৯, মায়াঙ্ক আগারওয়াল ০, স্টিভেন স্মিথ ২৬, বেন স্টোকস ৫০, মহেন্দ্র সিং ধোনি ৫, মনোজ তিওয়ারি ৪০*, ড্যানিয়েল ক্রিশ্চিয়ান ১৭, রজত ভাটিয়া ০*; সন্দ্বীপ শর্মা ২/৩৩, মোহিত শর্মা ০/৩৪, আক্সার প্যাটেল ১/২৭, টি নাতারাজান ১/২৬, মার্কাস স্টইনিস ১/২৮, স্বপ্নিল সিং ১/১৪)

কিংস ইলেভেন পাঞ্জাব: ১৬৪/৪ (১৯ ওভার)

(হাশিম আমলা ২৮, মনন ভোরা ১৪, ঋদ্ধিমান সাহা ১৪, আক্সার প্যাটেল ২৪, গ্লেন ম্যাক্সওয়েল ৪৪*, ডেভিড মিলার ৩০*; অশোক দিন্দা ১/২৬, ড্যানিয়েল ক্রিশ্চিয়ান ০/২৪, বেন স্টোকস ০/৩২, ইমরান তাহির ২/২৯, রাহুল চাহার ১/৩২, রজত ভাটিয়া ০/২০)

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা