,

বঙ্গবন্ধুকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করবে বাংলাদেশ-ভারত

news-image

অনলাইন ডেস্ক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবনের ওপর যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণ করবে বাংলাদেশ ও ভারত। শনিবার বিকালে নয়াদিল্লির হায়দ্রবাদ হাউজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘোষণা দেন।

বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করে ভারতের প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ছিলেন ভারতের একজন অকৃত্রিম বন্ধু এবং একজন উঁচুমাপের নেতা। তার প্রতি শ্রদ্ধা প্রদর্শনে আমরা রাজধানী নয়াদিল্লীর পার্ক স্ট্রীট সড়কটি বঙ্গবন্ধুর নামে নামকরণ করেছি। বাংলাদেশ সৃষ্টিতে বঙ্গবন্ধুর জীবন, সংগ্রাম ও ভূমিকা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। তাই আমরা যৌথ প্রযোজনায় বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর একটি চলচ্চিত্র নিমার্ণে সম্মত হয়েছি।

২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন উপলক্ষে যৌথ প্রযোজনায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর একটি প্রামান্য চিত্র নির্মাণ করার সিদ্ধান্তের কথাও জানান মোদি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের