,

যেসব বিষয়ে ২২ চুক্তি

news-image

 

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের দ্বিতীয় দিনে ২২টি চুক্তি ও সমঝোতা স্মারকে সই হয়েছে। শনিবার ভারতের রাজধানী নয়া দিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে আনুষ্ঠানিক আলোচনার পর এসব সই হয়।

এসব চুক্তি এবং সমঝোতার বেশিরভাগই হচ্ছে প্রতিরক্ষা এবং শান্তিপূর্ণ কাজে পরমাণু শক্তির ব্যবহার সংক্রান্ত। ভারতের পররাষ্ট্র দফতর থেকে চুক্তি এবং এমওইউ’র যে তালিকা দুপুরের পর প্রকাশ করা হয়েছে, প্রথম তিনটি সমঝোতা স্মারক হচ্ছে প্রতিরক্ষা সংক্রান্ত।

এর প্রথমটি হচ্ছে ‘ডিফেন্স কো-অপারেশন ফ্রেমওয়ার্ক’ বা প্রতিরক্ষা সহযোগিতা কাঠামো বিষয়ে। অপর দুটি ভারতের দুটি ডিফেন্স স্টাফ কলেজের সঙ্গে বাংলাদেশের ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজের।

পরমাণু শক্তি নিয়ে সহযোগিতার জন্য বেশ কয়েকটি চুক্তি এবং সমঝোতা স্মারক সই হয়েছে দুদেশের মধ্যে।

একটি সমঝোতা স্মারক হচ্ছে দুদেশের সীমান্তে যে হাটগুলো বসে সে সংক্রান্ত।

এছাড়া ট্রেন এবং নৌযান চলাচল, বিচার বিভাগীয় কর্মকর্তাদের প্রশিক্ষণ, বাংলাদেশে ৩৬টি কমিউনিটি ক্লিনিক তৈরির বিষয়েও কয়েকটি চুক্তি এবং সমঝোতা স্মারক সই করা হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে