,

তরুণদের সঠিক শিক্ষা দিতে হবে : ঢাকায় মক্কার ইমাম

news-image

 

নিজস্ব প্রতিবেদক : ইসলামের নামে বিশ্বব্যাপী জঙ্গিবাদ ছড়িয়ে দেওয়া হচ্ছে। তাই মুসলিম তরুণদের জঙ্গিবাদমুক্ত শিক্ষা দেওয়ার আহ্বান জানিয়েছেন সফররত সৌদি আরবের অতিথিরা।

আজ শনিবার সকালে রাজধানীর যাত্রাবাড়ীতে জমঈয়তের আহলে হাদিসের কার্যালয় উদ্বোধনকালে অতিথিরা এসব কথা বলেন।

সৌদি আরবের পবিত্র কাবা শরিফ মসজিদুল হারামের ইমাম, খতিব ও ভাইস প্রেসিডেন্ট শায়খ ড. মুহাম্মদ বিন নাসির আল খুজাইম বলেন, ‘সমাজে যাতে সন্ত্রাসমূলক কাজ ছড়িয়ে না পড়ে, সে ব্যাপারে প্রকৃত আলেম সমাজকে সচেতন থাকতে হবে। মুসলিম তরুণদের সঠিক শিক্ষা দিতে হবে, যাতে ইসলাম থেকে তাদের বিচ্যুতি না ঘটে।’

এ সময় সৌদি আরবের মসজিদে নববীর সিনিয়র ইমাম ও খতিব শায়খ ড. আবদুল মহসিন বিন মুহাম্মদ আল কাসিমসহ সফররত অতিথিরা বক্তব্য দেন। পরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন অতিথিদের হাতে সর্বোচ্চ নাগরিক সম্মাননার নিদর্শনস্বরূপ ঢাকার প্রতীকী চাবি তুলে দেন।

অতিথিদের উদ্দেশে মেয়র সাঈদ খোকন বলেন, যে কোনো প্রয়োজনে মক্কা ও মদিনার পাশে থাকবে ঢাকা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা