,

স্টকহোমে হামলায় জড়িত সন্দেহে উজবেকি আটক

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :জড়িত থাকার সন্দেহে পুলিশ উজবেকিস্তানের নাগরিককে আটক করা হয়েছে।শুক্রবার দেশটির পুলিশ তাকে ট্রাক চালক সন্দেহে আটক করে। সিসিটিভির ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়েছে বলে দাবি পুলিশের।

এদিকে ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফের অনলাইন সংস্করণের এক প্রতিবেদনে বলা হয়, ৩৯ বছর বরসী ওই উজবেক নাগরিক ৪ সন্তানের জনক। ট্রাকটি ছিনতাই করে তিনি এ তাণ্ডব চালান। কিন্তু তার নাম প্রকাশ করা হয়নি।

হামলায় ব্যবহৃত ট্রাকটি একটি বিয়ার কোম্পানির। ঘটনাস্থলের কিছু দূরে এটি ছিনতাই করা হয় বলে কোম্পানি সূত্র জানায়।

তবে হামলার পরপরই এর চালক ভিড়ের মধ্যে হারিয়ে যায়। পরে সিসিটিভি ফুটেজ দেখে শুক্রবার সন্ধ্যায় স্টকহোমের মারস্তা থেকে পুলিশ তাকে আটক করে।

পরে স্টকহোমের জুলস্তা এলাকা থেকে এ ঘটনায় জড়িত সন্দেহে আরেকজনকে আটক করা হয়।

ট্রাক হামলার পর সুইডেনের প্রধানমন্ত্রী স্তেফান লফভেন শুক্রবার রাতে দেয়া এক বিবৃতিতে একে ‘সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে দেশটির সীমান্তের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ ঘটনায় দেশটিতে তিনদিনের শোক ঘোষণা করা হয়েছে।

শুক্রবার দুপুরে স্টকহোমের কুয়িন স্ট্রিটের একটি ডিপার্টমেন্টাল স্টোরে ওই হামলায় চারজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে