,

এবার দুই ভূমিকায় আফ্রিদি

news-image

স্পোর্টস ডেস্ক :পিএসএলের দ্বিতীয় আসরে খেলেছিলেন ড্যারেন স্যামির নেতৃত্বে। একই দলে ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং টাইগারদের সেরা ওপেনার তামিম ইকবাল। ফ্রাঞ্চাইজিভিত্তিক দলটির মালিক ছিলেন জাভেদ আফ্রিদি।

হুট করেই ক’দিন আগে সবাইকে চমকে দেন তিনি। পেশোয়ার জালমির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন আফ্রিদি। ব্যক্তিগত কারণে ক্লাবটি ছেড়ে দিচ্ছেন বলে জানান পাকিস্তানের এ ক্রিকেটার। যদিও পেশোয়ারের মালিক জাভেদ আফ্রিদি বিষয়টি নিয়ে অবাক হন।

এক মাসের ব্যবধানে ফের খবরের শিরোনাম আফ্রিদি। পিএসএলের করাচি কিংসে যোগ দিচ্ছেন তিনি। বিষয়টি টুইটারে নিশ্চিত করেছেন ক্লাবটির মালিক সালমান ইকবাল। ক্লাবটিতে আফ্রিদি দুই ভূকিমায় দায়িত্ব পালন করবেন। করাচি কিংসের সভাপাতি ও খেলোয়াড় হিসেবে দেখা যাবে তাকে। বিষয়টি জানিয়ে আফ্রিদির সঙ্গে একটি ছবি তুলে টুইটারে পোস্ট করেন সালমান ইকবাল। নিচে লেখেন, ‘পাকিস্তান ক্রিকেটের প্রকৃত কিংবদন্তি ও সুপারস্টার শহিদ আফ্রিদিকে করাচি কিংসের সভাপতি ও খেলোয়াড় হিসেবে অভিনন্দন। আমরা আনন্দিত ও গর্বিত।’

তিনি আরেকটি টুইটে লেখেন, ‘করাচি কিংসের সভাপতি হিসেবে কাজ করবেন পাকিস্তানের সাবেক এ ক্রিকেটার। এছাড়া ক্রিকেটার হিসেবেও মাঠে নামবেন তিনি।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের