,

ভোক্তারাই খাবারের ফরমালিন পরীক্ষা করতে পারবেন

news-image

 

নিজস্ব প্রতিবেদক : খাবারে ফরমালিন রয়েছে কিনা তা পরীক্ষা করতে পারবেন ভোক্তারা। বুয়েটের একদল গবেষক এই পদ্ধিতর উদ্ভাবন করেছেন

লিটমাস কাগজের একটি স্ট্রিপরন মাধ্যমে খাবারের উপস্থিতি ও মাত্রাও বুঝতে পারবেন ক্রেতারা। ইতোমধ্যে এই উদ্ভাবনের সত্ত্ব চেয়ে আবেদন করেছে গবেষকরা।

খাবারে ফরমালিন উপস্থিতি ভোক্তারা সাধারণত প্রতিদিনের অভিজ্ঞতায় বুঝে নেন। তবে এখন থেকে শুধুমাত্র একটি ফরমালিন ডিটেক্ট করতে একটি মাত্র স্ট্রিপ দিয়ে খাবারে ফরমালিনের উপস্থিতি পরীক্ষা করতে পারবেন ক্রেতারা। যে খাবারে ফরমালিনের উপস্থিতি যত বেশি থাকবে এই রাসায়নিক পদার্থ মেশানো স্ট্রিপটিতে তত বেশি গাঢ় বেগুনী রং ধারণ করবে ধীরে ধীরে।

বুয়েট কেমিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগ মহিদুস সামাদ খান বলেন, সরাসরি খাবারটার উপর প্রয়োগ করতে হবে অথবা খাবারটার ধোয়া পানিতে স্ট্রিপ রাখার পর ফরমালিন থাকলে সেটার রঙ পরিবর্তন হবে।

তিন বছরের এই গবেষণায় অংশ নেন বুয়েটের ক্যামিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৩ জন গবেষক। মাঠ পর্যায়ে গবেষকরা গুড়া দুধ, শাক সবজি, ফলমূল ও মাছসহ ৫৫টি খাবারের ওপর গবেষণা করে তাদের অভিজ্ঞতা জানান।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে একজন মানুষের শরীরের জন্য ফরমালিন গ্রহণযোগ্য মাত্রা শূন্য দশমিক ১৫ পিপিএম। কিন্তু বাজারে যেসব খাদ্য পাওয়া যাচ্ছে তার মধ্যে অনেক খাবারেই অতিমাত্রায় ফরমালিন থাকায় খাবারে পুষ্টিগুণও কমছে বলে উঠে আসে গবেষণায়।

গবেষক শাওলি সামিরা বলেন, প্রোটিনের উপর কিছুটা ইফেক্ট আছে। কিন্তু ফ্যাটের উপরে ততটা নেই।

গবেষকরা জানান, সাধারণ মানুষ যেনো এই উদ্ভাবনের পুরোপুরি সুফল পায় সেটি এখন তাদের প্রধান লক্ষ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে