,

বিবিসি বাংলার প্রতিবেদন : যা আছে ভারত-বাংলাদেশের চুক্তি ও সমঝোতায়

news-image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে আনুষ্ঠানিক আলোচনার পর দুদেশের মধ্যে ২২টি চুক্তি এবং সমঝোতা স্মারক সই হয়েছে।
এসব চুক্তি এবং সমঝোতার বেশিরভাগই হচ্ছে প্রতিরক্ষা এবং শান্তিপূর্ণ কাজে পরমাণু শক্তির ব্যবহার সংক্রান্ত। ভারতের পররাষ্ট্র দফতর থেকে চুক্তি এবং এমওইউ’র যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে প্রথম তিনটি সমঝোতা স্মারক হচ্ছে প্রতিরক্ষা সংক্রান্ত।
এর প্রথমটি হচ্ছে ‘ডিফেন্স কো-অপারেশন ফ্রেমওয়ার্ক’ বা প্রতিরক্ষা সহযোগিতা কাঠামো বিষয়ে। অপর দুটি হচ্ছে ভারতের দুটি ডিফেন্স স্টাফ কলেজের সঙ্গে বাংলাদেশের ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজের।
পরমাণু শক্তি নিয়ে সহযোগিতার জন্য বেশ কয়েকটি চুক্তি এবং সমঝোতা স্মারক সই হয়েছে দুদেশের মধ্যে। একটি সমঝোতা স্মারক হচ্ছে দুদেশের সীমান্তে যে হাটগুলো বসে সে সংক্রান্ত।
এছাড়া ট্রেন এবং নৌযান চলাচল, বিচার বিভাগীয় কর্মকর্তাদের প্রশিক্ষণ, বাংলাদেশে ৩৬টি কমিউনিটি ক্লিনিক তৈরির বিষয়েও কয়েকটি চুক্তি এবং সমঝোতা স্মারক সই করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে