,

সরিয়া অভিমুখে রণসাজে রুশ যুদ্ধজাহাজ

news-image

সিরিয়ায় আমেরিকার বিমান হামলার পর সিরিয়া অভিমুখে রণসাজে রওয়ানা হয়েছে রুশ রণতরী। রণতরীটি ক্রুজ মিসাইল, ডিফেন্স সিস্টেম, আর্টিলারি, টর্পেডো এবং শত্রুবিমান আক্রমণকারী প্রতিরোধ সক্ষম আধুনিক সব অস্ত্রশস্ত্রে সজ্জিত।
সিরিয়া নিয়ে হঠাৎ করেই প্রবল উত্তেজনা নেমে এসেছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে। রাশিয়া আগে থেকেই সিরিয়া যুদ্ধে জড়িত। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মিত্র হয়ে বিদ্রোহী ও সন্ত্রাসীবাহিনীকে দমন করছে। কিন্তু, গত মঙ্গলবার সিরিয়ায় রাসায়নিক অস্ত্র হামলায় শতাধিক নিহত হয়।
এর দায়ভার এখনো কেউ স্বীকার করেনি। না প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারি পক্ষ, না বিদ্রোহী পক্ষ, না কোনো সন্ত্রাসী পক্ষ। এ ঘটনার মাঝখানেই যুক্তরাষ্ট্র হঠাৎ করে সিরিয়ার আল সায়রাত বিমানঘাঁটিতে মিসাইল হামলা চালিয়েছে সন্ত্রাসদমনের নাম করে করে। পরিস্থিতি ঘোলাটে হলে জাতিসংঘ জরুরী বৈঠক ডাকে।
সেই বৈঠকেও উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করে রাশিয়া ও যুক্তরাজ্যের মধ্যে। যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের বিমানহামলাকে সমর্থন দিয়েছে। যুক্তরাজ্যের রাষ্ট্রদূত ম্যাথু রাইক্রোফট রাশিয়ার সমালোচনা করে বলেছেন, রাশিয়ার জন্যই আজকে বাশার আল-আসাদ এতো সাহস পাচ্ছে।
রাশিয়াই তাকে রাসায়নিক অস্ত্রের যোগান দিচ্ছে। রাশিয়ার জাতিসংঘের প্রতিনিধি ভøাদিমির সাফরোনকোভ খুব কড়া ভাষায় এর প্রতিবাদ করে বলেন, এটা হচ্ছে ঔপনিবেশিকতার ফটকামি। আরব রাজ্যে যুদ্ধ বাঁধানোরও চেষ্টা করবেন না। এতে কোনো ফল হবে না। সব আরব রাষ্ট্রই আপনাদের ঔপনিবেশিক ফটকামির কথা জানে।
ঠিক এই মুহূর্তে রাশিয়া যখন রণতরী পাঠিয়ে দিল সিরিয়া অভিমুখে তখন স্বাভাবিকভাবেই আশঙ্কা করা হচ্ছে এর সূত্র ধরে হয়তো যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যেই যুদ্ধ লেগে যেতে পারে।

 

আরটি ও দ্য ইন্ডিপেনডেন্ট

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে