,

শেখ হাসিনার সফর নিয়ে ভারতীয় মিডিয়ায় ব্যাপক প্রচার

news-image

অনলাইন ডেস্ক : চারদিনের সফরে ভারতে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘ ৭ বছর পর প্রধানমন্ত্রীর এই ভারত সফর এখন সবার নজরে। এই দ্বিপাক্ষিক সফর বেশ গুরুত্ব বহন করছে দুই দেশের জন্যেই। ভারতীয় মিডিয়াগুলোও এই সফরকে কেন্দ্র করে শুরু থেকেই ব্যাপক প্রচার চালাচ্ছে।

প্রধানমন্ত্রীর ভারত সফরের শুরু থেকে প্রতিটি আনুষ্ঠানিকতা গুরুত্বের সঙ্গে প্রকাশ ও সম্প্রচার করছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। আনন্দবাজার পত্রিকা, এই সময়, হিন্দুস্তান টাইমস, টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি বা দ্য হিন্দু’র মতো প্রভাবশালী সংবাদমাধ্যমগুলোতে গুরুত্বসহকারে স্থান পেয়েছে শেখ হাসিনার সফর।

আজ দেশটির বহুল প্রচারিত বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকার প্রধান খবর ‘মমতার সঙ্গে বসতে চান হাসিনা’। জনপ্রিয় এ পত্রিকারটির প্রথম পাতায় স্থান পেয়েছে সফরকেন্দ্রিক আরও দু’টি নিউজ। ‘টারম্যাকে মোদী’ ও ‘প্রণববাবুর জন্য ইলিশ’।

পশ্চিমবাংলার অরেকটি জনপ্রিয় পত্রিকা ‘এইসময়’-তেও মমতা ও হাসিনার বৈঠক নিয়ে প্রধান শিরোনাম হয়েছে। জাতীয় পরিসরের ইংরেজি সংবাদমাধ্যমগুলোও পিছিয়ে নেই। বহুল প্রচারিত হিন্দুস্তান টাইমস খবর ছেপেছে ‘বাংলাদেশ পিএম শেখ হাসিনা অ্যাকোর্ডেড সেরেমোনিয়াল ওয়েলকাম অ্যাট রাষ্ট্রপতি ভবন’।

টাইমস অব ইন্ডিয়া এ সফরকে নিয়ে বিশ্লেষণী নিবন্ধ প্রকাশ করেছে। সফরকেন্দ্রিক খবর ছাপার পাশাপাশি তারা প্রকাশ করেছে বিশ্লেষণী আর্টিকেল, ‘হোয়াই হাসিনা’স ভিজিটস ইজ আ বিগ ডিল’।

জনপ্রিয় এনডিটিভি’র অনলাইন সংস্করণেও প্রধান প্রতিবেদন ছিল শেখ হাসিনার সফর। আরেক প্রভাবশালী পত্রিকা দ্য হিন্দুতেও হাসিনা-মোদির সাক্ষাৎ ছাড়াও অন্যান্য বিষয় উঠে এসেছে।

ভারতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পিটিআইসহ আরো অন্যান্য গণমাধ্যমগুলোতেও (ইলেকট্রনিক, প্রিন্ট, অনলাইন) হাসিনার ভারত সফর গুরুত্বের সঙ্গে স্থান পাচ্ছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা