,

‘সার্বভৌমত্ব বিরোধী চুক্তি দেশের মানুষ মেনে নেবে না’

news-image

ঠাকুরগাঁও প্রতিনিধি : আমরা তিস্তার পানিও পাবনা, সীমান্তে হত্যাও বন্ধ হবে না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিরোধী কোনো চুক্তি দেশের মানুষ মেনে নেবে না। আমরা সব দেব, কিন্তু কিছুই পাবনা বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার ঠাকুরগাঁও সদর উপজেলার শুখানপুখুরী ডি-হাটে মৃত দলীয় নেতাকর্মীদের স্মরণ সভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে বলেন, বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ তিস্তা নদীর পানিসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়, সীমান্ত হত্যা বন্ধ করা এবং বাণিজ্য বাধা অপসারণ করা। এগুলোর সমাধান না হলে প্রতিরক্ষা চুক্তি বা সমঝোতা কোনোটাই বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। বাংলাদেশ সরকার দাবি করে, এখন ভারত-বাংলাদেশ সম্পর্ক উষ্ণতম পর্যায়ে আছে। তাহলে এই ধরনের চুক্তির কোনো প্রয়োজনীয়তা আছে বলে বিএনপি মনে করে না। তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিরোধী কোনো চুক্তি দেশের মানুষ মেনে নেবে না।

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, মিথ্যা মামলার রায় দিয়ে এ সরকার বিএনপির নেতাকর্মীদের নির্বাচন থেকে দূরে রাখতে চায়। আ. লীগকে লক্ষ্য করে বিএনপি নেত্রী খালেদা জিয়া নির্বাচন করতে না পারলে তাদেরকেও জনগণ নির্বাচন করতে দেবে না বলে হুমকিও দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল।

এ সময় জেলা বিএনপির আহ্বায়ক তৈমুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে তিনি বিএনপির ৩ নেতাকর্মীর কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের সমবেদনা জানান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা