,

অনস্ক্রিন কাঁপানো ৬টি লেসবিয়ান সিনেমা

news-image

সিনেমায় নায়ক-নায়িকার প্রেম আর রোমাঞ্চ নিত্যনৈমিত্তিক ঘটনা। তবে এর ব্যতিক্রমও ঘটেছে। দীর্ঘ ১৯ বছর আগে থেকেই সমকামীতা ফুটে উঠেছেসিনেমার পর্দায়। ভালোবাসার স্বাভাবিক নরনারী সম্পর্কের বাইরে গিয়ে সিনেমায় দুই নারী চরিত্র ঘনিষ্ঠ হয়েছে দুজনের। আর তা নিয়ে বারবারই তোলপার হয়েছে সিনে জগত। আজ জেনে নিন অনস্ক্রিন কাঁপানো ৬টি লেসবিয়ান সিনেমার কথা-

ফায়ার:


১৯৯৬ সাল থেকেই সিনেপর্দায় এক নায়িকা প্রেমে পরেছেন আরেক নারীর। দীপা মেহেতার ‘ফায়ার’ সিনেমায় জনপ্রিয় অভিনেত্রী সাবানা আজমি ভালোবেসেছেন আরেক অভিনেত্রী নন্দিতা দাসকে।

গার্লফ্রেন্ড


২০০৪ সালে এক নারীর সঙ্গে আরেক নারীর প্রেমের সম্পর্কের অভিনয় করেছেন অমৃতা আরোরা এবং ঈশা কোপিকর। সিনেমাটির নাম ছিল গার্লফ্রেন্ড। সেইসময় সমালোচনার ঝড় উঠেছিল দর্শকমহলে।

 

হিরোইন


মধুর ভান্ডারকরের সিনেমা ‘হিরোইন’ এ পুরুষদের হার্টথ্রব কারিনা কাপুর একটি দৃশ্যে ঘনিষ্ঠ হয়েছিলেন অভিনেত্রী সাহানা গোস্বামীর সঙ্গে। একজন সফল নায়িকা হওয়ার দৌড়ে কারিনা কাপুরের বিভিন্ন উথ্থান পতনের চিত্র দেখা গিয়েছে এই সিনেমায়। তার মধ্যেই একটি চিত্রে সাহানা প্রেমে পরে কারিনার। তাদের ঘনিষ্ঠতাও ফুটে ওঠে এই সিনেমার গল্পে।

 

দেড় ইস্কিয়া


‘দেড় ইস্কিয়া’ সিনেমার শেষ অংশে দেখা যায় মাধুরী দিক্ষীত এবং হুমা কুরেশী পরষ্পরকে ভালোবাসতেন। সেই ভালোবাসার কারণেই তৈরি হয়েছিল সমস্ত গল্প। এই সিনেমায় দুই অভিনেত্রীকে ঘনিষ্ঠভাবে দেখা গিয়েছে।
রাগিনী এম এম এস ২


রাগিনী এম এম এস ২ সিনেমাটি ছিল ভুত এবং যৌনতা নিয়ে। সিনেমার অভিনেত্রী সানি লেওনি এবং সন্ধ্যা মৃদুলকে একটি চুম্বন দৃশ্যে দেখা গিয়েছে।

 

‘মার্গারেট উইথ অ্যা স্ট্র’


কালকি কোয়েচলিনও বাদ যান নি সমকামীতার অভিনয়ের তালিকা থেকে। ‘মার্গারেট উইথ অ্যা স্ট্র’ সিনেমায় কাল্কিকেও দেখা গিয়েছে অন্য অভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ঠভাবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা