,

মাশরাফিকে নিয়ে গান: ফিরে এসো ম্যাশ (ভিডিও)

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশে জাতীয় ক্রিকেট দলের অন্যতম সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সম্প্রতি শ্রীলঙ্কা সফরে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের অপ্রত্যাশিত ঘোষণায় কোটি ভক্ত কষ্ট পেয়েছেন। ঘোষণার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে ভক্তদের নানা মন্তব্য। ‘ফিরে এসো ম্যাশ ,ফিরে এসো ম্যাশ, তোমাকে খুব মিস করব’-এভাবে মনের ভাব প্রকাশ করতে দেখা গেছে।

তারই অংশ বিশেষ চট্টগ্রামের মিরসরাইয়ের মাশরাফি ভক্তরা ৭ এপ্রিল তাকে নিয়ে একটি গান তৈরি করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে ছেড়েছেন গানটি। গানটি তৈরিতে কণ্ঠ ও সুর দিয়েছেন মুহিবুল আরিফ। কিবোর্ডে সরোয়ারু আলম তুহিন, ভিডিও গ্রাফিক্সে সাদমান আর পরিচানলায় ছিলেন সাইফুল ইসলাম নাঈম।

মুহিবুল আরিফ বলেন, ‘আমি ম্যাশকে খুব বেশি ভালোবাসি। শুধু আমি নই, আমার মতো কোটি ভক্ত রয়েছেন। টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণায় কোটি ভক্ত কষ্ট পেয়েছেন। খেলা দেখার আগ্রহ কমে গেছে!’

আগামী শনিবার ৮ এপ্রিল সকাল ১০ টায় মিরসরাই উপজেলা শহীদ মিনারে মাশরাফির জন্য মানববন্ধন করা হবে। অবসরের সিদ্ধান্ত পবির্বতন করে টি-টোয়েন্টিতে তাকে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের প্রতি আহ্বান জানানো হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা