,

রাতে মাদ্রিদ ডার্বি, অথচ বিতর্কে মেসি

news-image

স্পোর্টস ডেস্ক : লা লিগায় শনিবার রাতে মুখোমুখি রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদ। মাদ্রিদ ডার্বি,অথচ বিতর্কের কেন্দ্রে লিওনেল মেসি!

কিন্তু কেন? আতলেতিকো মাদ্রিদের ম্যানেজার ও ফুটবলারদের হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে উজ্জীবিত করেছেন বার্সেলোনা তারকা! তাতে ক্ষুব্ধ রিয়াল মাদ্রিদ অধিনায়ক সর্জিও রামোস বলেছেন, ‘নোংরা খেলা শুরু করেছে বার্সেলোনা।’

২৯ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে লা লিগ টেবলে এই মুহূর্তে শীর্ষে ক্রিশ্চিয়ানো রোনালদোরা। এক ম্যাচ বেশি খেলে ৬৯ পয়েন্ট নিয়ে দু’নম্বরে বার্সেলোনা। তৃতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৬১। রিয়াল হারলে এবং আজ রাতে মালাগার বিরুদ্ধে মেসিরা জিতলে বার্সার চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বাড়বে। এই কারণেই ফার্নান্দো তোরেস, গ্রিজম্যানদের মেসেজ পাঠানোর অভিযোগ উঠেছে মেসির বিরুদ্ধে।

রিয়াল ম্যানেজার জিনেদিন জিদান অবশ্য উদ্বিগ্ন ভবিষ্যৎ নিয়ে! আতলেতিকো মাদ্রিদের বিরুদ্ধে ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, ‘রিয়ালে আমি মোটেই সুরক্ষিত নই। জানি না মৌসুম শেষ হওয়ার পর কী হবে। তবে সমস্ত রকম পরিস্থিতির জন্য তৈরি। এই মুহূর্তে অবশ্য আতলেতিকো মাদ্রিদের বিরুদ্ধে ম্যাচটা ছাড়া অন্য কিছু নিয়ে ভাবতে চাই না।’

গত বছর মিলানে আতলেতিকো মাদ্রিদকে হারিয়েই চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল রিয়াল। শনিবার মাদ্রিদ ডার্বিতেই সেই দলই খেলানোর ইঙ্গিত দিয়েছেন জিদান। যদিও এই মুহূর্তে একেবারেই ছন্দে নেই রোনালদো। তিনি বলেছেন, ‘রোনালদো দারুণ ট্রেনিং করেছে। এই ধরনের বড় ম্যাচে ও খেলবেই।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা