,

সহকর্মীর সঙ্গে গোপন সম্পর্ক, ব্ল্যাকমেল-গ্রেপ্তার

news-image

অনলাইন ডেস্ক : সহকর্মীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রায় তিন বছর ধরে সহবাস, ধর্ষণ ও ব্ল্যাকমেলিংয়ের অভিযোগে গ্রেপ্তার করা হল তথ্যপ্রযুক্তি সংস্থার ম্যানেজারকে৷ তরুণীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ম্যানেজারের ভাইকেও৷ ধৃত দুই জনেই ঝাড়খণ্ডের জামশেদপুরের বাসিন্দা৷ বৃহস্পতিবার রাতে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে নিউটাউন থানার পুলিশ৷ ধৃত আইটি কর্তার নাম অজিত সিং৷ অজিত রাজারহাটের একটি আইটি সংস্থার মানবসম্পদ উন্নয়ন বিভাগের ম্যানেজার৷ তার ভাইয়ের নাম অমরজিৎ সিং৷

অভিযোগকারী তরুণী ওই নামী তথ্যপ্রযুক্তি সংস্থাতেই চাকরি করতেন৷ ২৮ বছরের ওই তরুণীর বাড়ি নিউ বারাকপুর থানা এলাকায়৷ অজিত ও অমরজিতের আচরণে অতিষ্ঠ হয়েই কয়েকদিন আগে চাকরি ছাড়তে কার্যত তিনি বাধ্য হন বলে জানা গিয়েছে৷ অভিযোগ, বছর তিনেক ধরে তরুণীর সঙ্গে সহবাস করত বছর তিরিশের অজিত৷ দিনের পর দিন তাঁকে ভয় দেখিয়ে ধর্ষণও করা হয়৷ অশ্লীল ইঙ্গিত করত অমরজিৎও৷ সম্প্রতি তরুণী বিয়ের জন্য চাপ দেন অজিতকে৷ এর পরই ব্ল্যাকমেলিং শুরু করে অজিত৷ ঘনিষ্ঠ মুহূর্তের বেশ কিছু ছবি দেখিয়ে ভয় দেখানো শুরু করে সে৷ চলে ব্ল্যাকমেলিং৷ উল্টে তরুণীকে ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে ফ্ল্যাট, বাড়ি-গাড়ি দাবি করতে থাকে৷

গতকালই নিউটাউন থানায় বিস্তারিত জানিয়ে অভিযোগ করেন তরুণী৷ এর পরেই রাতে নিউটাউনের ভাড়াবাড়ি থেকে দুই ভাইকে গ্রেপ্তার করে নিউটাউন থানার পুলিশ৷ শুক্রবার ধৃত দুই জনকে বারাসত আদালতে তোলা হয়েছে৷ অজিতের বিরুদ্ধে ধর্ষণ ও প্রতারণার মামলায় ধারা যুক্ত করা হচ্ছে বলে সূত্রে খবর৷ আগেও একইভাবে তারা কোনও মহিলাকে উত্যক্ত করেছিল কি না, তা জানার চেষ্টা করা হচ্ছে৷ জামশেদপুর পুলিশের সঙ্গেও যোগাযোগ রাখছে নিউটাউন থানার পুলিশ৷

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে