,

সাকিবের সঙ্গে সেলফি তুলে মুগ্ধ আরবাজ খান

news-image
ছবিতে প্রকাশিত দুজন মানুষ দু’দেশের সুপারস্টার। একজন ক্রিকেট মাঠের, বাংলাদেশের সন্তান অন্যজন বলিউড শোবিজের সুপারস্টার, অভিনেতা। জনপ্রিয় এই দুজনকে পাওয়া গেল এক-ফ্রেমে। কোথায়, কিভাবে? বলছি…
আরবাজ খান শুধু ভারতীয় অভিনেতা হিসেবে পরিচিত নন, একাধারে পরিচালক ও চলচ্চিত্র প্রযোজকও তিনি। তার আরো একটি বড় পরিচয় হলো তিনি সালমান খানের বড় ভাই।
সাকিব ভক্ত কিংবা বাংলাদেশিদের জন্য নতুন খবর হলো, বাংলাদেশি ক্রিকেটার অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে সেলফি তুলে নিজের মুগ্ধতা প্রকাশ করেছেন এই বলিউড নায়ক।
ঘটনাটা খুলে বলি, শ্রীলঙ্কার সঙ্গে টেস্ট, ওয়ানডে ও টি-২০ শেষ করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাউডার্স (কেকেআর) এর হয়ে খেলতে ভারতে পাড়ি জমিয়েছেন সাকিব। যদিও কলকাতার প্রথম ম্যাচের একাদশে ছিলেন না তিনি। তবু হাজির ছিলেন স্টেডিয়ামে।
গতকাল রাজকোট স্টেডিয়ামে গুজরাট-কলকাতার ম্যাচ দেখতে গিয়ে সাকিবকে পেয়ে যান আরবাজ, দেরি না করে স্মৃতিধরে রাখতে সঙ্গে সঙ্গে সেলফি তুললেন। আর তা ইনস্টাগ্রামে প্রকাশও করেন আরবাজ।
আরবাজ লিখেন, সাকিব আল হাসান, চ্যাম্পিয়ন প্লেয়ার। নম্বর ওয়ান অলরাউন্ডার। কেকেআর টিম প্লেয়ার।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা