,

উদ্বোধন করবেন শেখ হাসিনা-মোদী : কলকাতার উদ্দেশে খুলনা ছাড়লো মৈত্রী এক্সপ্রেস-২

news-image

কলকাতার উদ্দেশে খুলনা ছাড়লো প্রথম যাত্রীবাহী ট্রেন মৈত্রী এক্সপ্রেস-২। সকাল ১০টায় আন্তঃদেশীয় ট্রেনটি নয়াদিল্লি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্বোধন করার কথা রয়েছে।
শনিবার সকাল ৮টা ১০ মিনিটে খুলনা-কলকাতা রুটে পরীক্ষামূলকভাবে ট্রেনটি চালু করা হয়।
উদ্বোধনী এ ট্রেনে করে বেনাপোল পর্যন্ত যাচ্ছেন রেলওয়ে সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মিজানুর রহমান মিজান এমপি এবং রেলওয়ের পদস্থ কর্মকর্তারা।
সকাল ১০টায় বেনাপোলে স্থল বন্দরে ট্রেনটি নয়াদিল্লি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করবেন। এসময় বেনাপোল স্টেশন থেকে রেলপথমন্ত্রী মুজিবুল হক ভিডিও কনফারেন্সে যোগ দেয়ার কথা রয়েছে।
খুলনা-যশোর-বেনাপোল-পেট্রাপোল-বনগাঁ হয়ে ৫ বগির ট্রেনটি কলকাতার শিয়ালদহ স্টেশনে পৌঁছাবে। রবিবার সকাল ৮টা ৫ মিনিটে ট্রেনটি কলকাতা থেকে খুলনায় ফেরার কথা রয়েছে।
ট্রেনটিকে বিদায় জানান খুলনা রেলওয়ের স্টেশন মাস্টার কাজী আমিরুর ইসলাম। এসময় স্থানীয়রা ভিড় জমায়। অনেকে ট্রেনের সাথে সেলফিও তোলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা