,

বাংলাদেশ থেকে ক্রিকেট খেলতে দিল্লি যাচ্ছে ‘হুইল চেয়ার টিম’

news-image

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ থেকে ভারতের দিল্লি ক্রিকেট সিরিজ খেলতে আগামী ১০ এপ্রিল  যাচ্ছে ‘হুইল চেয়ার ক্রিকেট টিম’। ভারতের ‘হুইল চেয়ার ক্রিকেট টিম’-এর সঙ্গে তারা তিনটি ক্রিকেট ম্যাচ খেলবে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলা হয়ে দিল্লি যাবে তারা। দলে রয়েছেন ১৫ জন ক্রিকেটারসহ ২৪ জন।

টিমের অন্যতম সদস্য ও ‘ড্রিম ফর ডিস-অ্যাবিলিটি ফাউন্ডেশন’-এর প্রেসিডেন্ট হেদায়েতুল আজিজ মুন্না জানান, হুইল চেয়ারে বসে চলাফেরা করেন সারা দেশের এমন ১৫ জনকে ব্রাহ্মণবাড়িয়ায় জড়ো করে ছয় মাস আগে ক্রিকেট টিম গঠন করা হয়। ইতিমধ্যেই তাঁদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ভারতের ‘হুইল চেয়ার টিম’-এর আমন্ত্রণে দিল্লিতে যাওয়া হচ্ছে।

তিনি আরো জানান, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান ও পৌর মেয়র নায়ার কবির ভারত সফরের অর্থের জোগান দেওয়াসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা করছেন। ১০ এপ্রিল সকাল ৭টায় ভারতের ত্রিপুরা রাজ্যের ডেপুটি স্পিকার পবিত্র কর বাংলাদেশের টিমকে স্বাগত জানানোর কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা