সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেয়েদের আত্মরক্ষায় বিপাশার স্কুল

news-image

 

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিপাশা বসু। অভিনয়ের পাশাপাশি ফিটনেস নিয়ে তার চর্চার শেষ নেই। পাওয়ার যোগ থেকে অ্যান্টি গ্র্যাভিটেশনাল যোগাসন সব কিছুতেই সিদ্ধহস্ত তিনি। এবার মেয়েদের আত্মরক্ষার জন্য স্কুল খুলতে যাচ্ছেন এই অভিনেত্রী। ভারতীয় সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, মহিলাদের আত্মরক্ষার জন্য প্রশিক্ষণ কেন্দ্র খুলতে যাচ্ছেন বিপাশা। আগামী বছরের মধ্যে চালু হবে সেলফ ডিফেন্স স্কুলগুলো। মুম্বাই থেকে এই স্কুলের যাত্রা শুরু হবে। পরে দিল্লি ও কলকাতাতেও প্রতিষ্ঠিত হবে এই স্কুলের শাখা। ১৩-৩০ বছর বয়সি মেয়েদের এই স্কুলে প্রশিক্ষণ দেয়া হবে।

কিক বক্সিং, ক্রাভ মাগাসহ বিভিন্ন আত্মরক্ষার বিষয় শেখানো হবে স্কুলটিতে। এক সপ্তাহের ক্র্যাশ কোর্স থেকে দীর্ঘ মেয়াদী কোর্সের ব্যবস্থা থাকবে বলেও জানিয়েছে প্রতিবেদনে।

সমাজের বিভিন্ন স্তরের মেয়েরা যেভাবে নির্যাতনের শিকার হচ্ছেন, সে মাত্রা দিন দিন বেড়েই চলেছে। নিজেদের বাঁচানোর জন্য বিভিন্ন আত্মরক্ষামূলক পন্থা জানা জরুরি। আর এজন্য বিপাশা বসু এই উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন