,

প্রধানমন্ত্রীর সঙ্গে মমতার বৈঠক আজ

news-image

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ৭ বছর পর ৪ দিনের সফরে ভারতে গেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শুক্রবার (৭ এপ্রিল) সকাল ১০টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭ আকাশ প্রদীপে সফর সঙ্গীদের নিয়ে রওনা হয়েছিলেন শেখ হাসিনা। ভারতের স্থানীয় সময় দুপুর ১২টা ৫ মিনিটে দিল্লির পালামের ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

সেখানে তাঁকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরে শেখ হাসিনাকে মোটর শোভাযাত্রা সহকারে রাষ্ট্রপতি ভবনে নিয়ে যাওয়া হয়।

সফরের প্রথম দিন বিকেল সাড়ে ৫ টায় রাষ্ট্রপতি ভবন ‘রাইসিনা হিলে’ প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। সফরের ২য় দিনে আজ শনিবার রাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে শেখ হাসিনা সাংবাদিকদের এ কথা বলেন।

শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সম্মানে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এক সংবর্ধনার আয়োজন করে। ওই সংবর্ধনা অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া দিল্লিতে কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, গণ্যমান্য ভারতীয় ব্যক্তি ও দেশি-বিদেশি সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী ওই অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের সঙ্গে কথা বলেন।

প্রধানমন্ত্রী সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে আসছেন বলে শুনেছি। তাঁর সঙ্গে আলাদা করে কথা বলার অপেক্ষায় আছি। দেখি আজ রাতে হয় কি না?

গঙ্গা ব্যারাজ-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি এটা করতে চাই। দুই বাংলার জনগণের স্বার্থে এবং ভারতের সঙ্গে আলোচনা করেই করতে চাই।’ তিস্তা চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি সব সময় আশাবাদী। দেখি কী হয়।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে