বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মমতার সঙ্গে আলাদা করে কথা বলবেন প্রধানমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : ভারত সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাদা বৈঠক করতে পারেন।

শুক্রবার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে আসছেন বলে শুনেছি। তার সঙ্গে আলাদা করে কথা বলার অপেক্ষায় আছি। দেখি আগামীকাল (শনিবার) রাতে হয় কি না?’

তিস্তা চুক্তি প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘আমি সব সময় আশাবাদী। দেখি কী হয়।’

এছাড়া গঙ্গা ব্যারাজ নিয়ে এক প্রশ্নে তিনি বলেন, ‘আমি এটা করতে চাই। দুই বাংলার জনগণের স্বার্থে ভারতের সঙ্গে আলোচনা করেই এটা করতে চাই।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রটোকল ভেঙে বিমানবন্দরে স্বাগত জানানো প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘এ ঘটনায় আমি অভিভূত। এতে প্রমাণিত হয়, দুই দেশের সম্পর্ক কোন পর্যায়ে।’

সংবর্ধনা অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, দিল্লিতে কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, গণ্যমান্য ভারতীয় ব্যক্তি ও দেশি-বিদেশি সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইট স্থানীয় সময় দুপুর ১২টা ৫ মিনিটে দিল্লির পালাম বিমানবন্দরে অবতরণ করে।

প্রটোকল অনুসারে ভারতের ভারী শিল্প প্রতিমন্ত্রী বাঙালি গায়ক বাবুল সুপ্রিয়র শেখ হাসিনাকে স্বাগত জানানোর কথা ছিল। তবে ‘প্রটোকল ভেঙে’ শেখ হাসিনাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চার দিনের এই সফরে প্রতিরক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে কম-বেশি ৩৩টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। এর মধ্যে অন্যতম হচ্ছে ভারতের কাছ থেকে ৫০ কোটি ডলারের ঋণে সমরাস্ত্র কেনাকাটা। তবে এবারও হচ্ছে না বাংলাদেশের বহুল প্রতীক্ষিত তিস্তা চুক্তি।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু