,

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিল: সিরিয়ার বিমান প্রতিরক্ষা শক্তিশালী করবে রাশিয়া

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার ঘোষণা দিয়েছে রাশিয়া।

একই সঙ্গে সিরিয়ার আকাশে ‘বিমান দুর্ঘটনা’ এড়াতে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তিও বাতিল ঘোষণা করেছে রাশিয়া।

রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলার পর সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হবে।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, সিরিয়ায় হামলার মধ্য দিয়ে রুশ-মার্কিন সম্পর্কে মারাত্মক আঘাত হেনেছে ওয়াশিংটন।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এই হামলাকে আন্তর্জাতিক আইনের লংঘন বলে উল্লেখ করেন।

এদিকে আইএস হটাতে সিরিয়ায় যুক্তরাষ্ট্র বিমান হামলা চালালে (দুর্ঘটনা এড়াতে) তাতে রাশিয়া বাধা দেবে না বলে যে চুক্তি হয়েছিল তা বাতিল করে দিয়েছে রাশিয়া।

শুক্রবার ভোররাত ৩টা ৪২ মিনিটে সিরিয়ার হোমসের শায়রাত বিমান ঘাঁটি লক্ষ্য করে ৫৯টি ‘টমাহক ক্রুজ’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যুক্তরাষ্ট্র।

ভূমধ্যসাগরে অবস্থানরত দুটি যুদ্ধজাহাজ থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রে কমপক্ষে ছয়জন নিহত হন। আহত হন বেশ কয়েকজন। হামলায় বিমান ঘাঁটিতে থাকা বিমান, গুদাম, অ্যামুনিশন বাংকার ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে