,

স্টকহমে ট্রাক হামলায় নিহত ৫

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সুইডেনের স্টকহোমে সন্ত্রাসী হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। সুইডিশ সংবাদমাধ্যমের বরাত দিয়ে টেলিগ্রাফ অনলাইনে এ তথ্য জানানো হয়েছে।

সুইডেনের স্থানীয় সময় বিকেল তিনটার দিকে শহরের অন্যতম ব্যস্ত সড়ক কুইন স্ট্রিটে এ হামলার ঘটনা ঘটেছে।

সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফান লোফভেন জানান, মনে হচ্ছে গটনাটি সন্ত্রাসী হামলা। দেশের ইন্টেলিজেন্স বিভাগ বলছে অনেক মানুষ আহত হয়েছেন এ হামলায়।

সুইডিশ পুলিশ জানিয়েছে, কুইন স্ট্রিটের একটি দোকানের মধ্যে একটি ট্রাক চালিয়ে দেওয়া হয়েছে। এ সময় গুলির ঘটনাও ঘটেছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। এ কারণে এটিকে সন্ত্রাসী হামলা বলেই মনে করছে পুলিশ। ইতিমধ্যে সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। সুইডেনের রাজধানীতে বন্দুক হামলার সঙ্গে জড়িত তিনি। তবে এখন পর্যন্ত এ হামলার ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।

প্রত্যক্ষদর্শীরা স্থানীয় গণমাধ্যমকে বলেন, তাঁরা দেখেন যে হঠাৎ একটি ট্রাক একটি ডিপার্টমেন্ট স্টোরের ভেতরে ঢুকে যাচ্ছে। আর মাটিতে মানুষজন ছোটাছুটি করছিল।

পরে রাস্তায় রক্ত ও কম্বলে ঢাকা মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। সুইডেনের ড্রটিনগেটন স্ট্রিটে এমন চিত্র দেখা যায়। এটি এক ব্যস্ত শপিং ডিস্ট্রিক্ট।

ওই লরির কাছাকাছি প্যারামেডিকসদের ব্যস্ততা দেখা যায়। মৃতদের আহলেন্স ডিপার্টমেন্ট স্টোরের কাছাকাছি পড়ে থাকতে দেখা যায়।

নিস এবং বার্লন আক্রমণে ট্রাক ব্যবহারের পরই এ হামলার ঘটনা ঘটলো। সূত্র: টেলিগ্রাফ

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের