,

শনিবার চালু হচ্ছে কাঙ্ক্ষিত খুলনা-কলকাতা ট্রেন সার্ভিস

news-image

শনিবার থেকে চালু হচ্ছে বহু কাঙ্ক্ষিত খুলনা-কলকাতা ট্রেন সার্ভিস। এ লক্ষ্যে ইতিমধ্যে বেনাপোল রেল স্টেশনে সম্পন্ন হয়েছে ইমিগ্রেশন, কাস্টমস ও নিরাপত্তা ব্যারাক নির্মাণ।

শেষ করা হয়েছে যশোর থেকে বেনাপোল পর্যন্ত রেল সড়ক নতুন সংস্কারের কাজও। এ রুটে কাঙ্ক্ষিত সার্ভিসটি চালুর সঙ্গে পাল্টে যাবে দেশের উন্নয়নের চিত্র।

জানা গেছে, ব্রিটিশ শাসনামলে ১৮৮৪ সালে ঢাকা স্টেট রেলওয়ে নামক কোম্পানির হাত ধরে খুলনা থেকে কলকাতার দমদম জংশন পর্যন্ত ট্রেন সার্ভিস শুরু হয়। ভারত বিভাগের জন্য ১৯৬৫ সালের পর এ সার্ভিস বন্ধ হয়ে যায়। দীর্ঘ ৫২ বছর পর ফের সচল হতে যাচ্ছে এ রুটটি। বহু কাঙ্ক্ষিত এ ট্রেন সার্ভিসটি চালু হলে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়া আসা নিয়ে যে দুর্ভোগ অনেকাংশে কমবে। সে সঙ্গে স্বল্পসময়ে আরামদায়ক ভ্রমণ নিশ্চিত হবে বলে মনে করছেন পাসপোর্ট যাত্রীরা।

বেনাপোল রেলস্টেশন মাস্টার জাকির হোসেন জানান,  এ রুটে কাঙ্ক্ষিত সার্ভিসটি চালু করা হলে মানুষ রেলওয়ের কাছ থেকে সর্বোচ্চ সেবা পাবে।

বাংলাদেশ-ভারতের মধ্যে এটি হবে দ্বিতীয় মৈত্রী এক্সপ্রেস সার্ভিস। ২০০৮ সালের ১০ এপ্রিল চালু হয় ঢাকা-কলকাতা রুটে মৈত্রী এক্সপ্রেস সার্ভিস।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা