,

ঢাকা-দিল্লি প্রতিরক্ষা চুক্তি নয়, হচ্ছে সমঝোতা স্মারক

news-image

 

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার চারদিনের ভারত সফরে ঢাকা ও দিল্লির মধ্যে কোনো প্রতিরক্ষা চুক্তি হচ্ছে না। তবে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। সমঝোতা স্মারক দুটির মেয়াদ হবে পাঁচ বছর করে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত যুগ্ম-সচিব শ্রীপ্রিয়া রঙ্গনাথন।

একটি সমঝোতা স্মারক প্রতিরক্ষা সহযোগিতাকে নির্দিষ্ট কাঠামোর ভেতর নিয়ে আসবে আর অন্যটি হবে প্রতিরক্ষা সরঞ্জাম কেনাকাটা সংক্রান্ত। তবে তিস্তা নিয়ে এই সফরে চুক্তির সম্ভাবনা কার্যত নাকচ করে দিয়ে ভারত এটাও জানিয়েছে যে এই নদীর পানি ভাগাভাগি নিয়ে দেশের ভেতরে কোনও ঐকমত্যে তারা এখনও পৌঁছাতে পারেনি।

এদিকে, আজ বেলা ১২.৩৫ মিনিটে দিল্লিতে ভারতীয় বিমান বাহিনীর স্টেশন পালামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের