,

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলো জয়ার ‘বিসর্জন’

news-image

ভারতের ৬৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নিয়েছে জয়া আহসান অভিনীত ‘বিসর্জন’। শুক্রবার (৭ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়।

সেরা বাংলা ছবি বিভাগে এ পুরস্কার জিতেছে ছবিটি। কৌশিক গাঙ্গুলি পরিচালিত এ ছবিতে জয়ার সহশিল্পী হিসেবে ছিলেন আবির চ্যাটার্জি।

এ বিষয়ে জয়া আহসান তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উচ্ছ্বাস প্রকাশ করে একটি স্ট্যাটাসও দিয়েছেন। এতে তিনি লিখেন, “ভারতের জাতীয় পুরস্কার জিতে নিয়েছে ‘বিসর্জন’। সেরা বাংলা ছাবর বিভাগে এ পুরস্কার জিতেছে ছবিটি। আমরা খুশি। আমরা আনন্দিত। এ আনন্দ তোমাদের সঙ্গে ভাগ করে নিলাম।”

এক বিধবা বাংলাদেশি মেয়ের সঙ্গে এক ভারতীয় পুরুষের প্রেম নিয়ে সাজানো হয়েছে ‘বিসর্জন’-এর কাহিনী। সীমান্ত টেনে যে প্রেমকে ভাগ করা যায় না তা দেখানো হয়েছে বলে জানান নির্মাতা কৌশিক গাঙ্গুলি।

ছবিটির সংগীতায়োজন করেছেন দোহারের কালিকা প্রসাদ। অপেরা মুভিজের ব্যানারে নির্মিত ‘বিসর্জন’ আগামী পয়লা বৈশাখ মুক্তি পাবে বলেও জানা গেছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের