,

সবচেয়ে বেশি ধূমপায়ীর তালিকায় বাংলাদেশের নাম

news-image

বিশ্বের যে দশটি দেশে সবচেয়ে বেশি ধূমপায়ী বাস করেন তার মধ্যে বাংলাদেশও আছে৷ এছাড়া গত ২৫ বছরে বাংলাদেশে পুরুষ ধূমপায়ীর শতকরা হারে কোনো পরিবর্তন হয়নি৷

চিকিৎসা বিষয়ক জার্নাল ‘দ্য ল্যানসেট’-এ প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে৷ কয়েকশত বিজ্ঞানীর তথ্য দিয়ে ‘গ্লোবাল বার্ডেন অফ ডিজিজেস’ শীর্ষক প্রতিবেদনটি তৈরি করা হয়েছে৷

রিপোর্টে বলা হয়, সারা বিশ্বে ১০টি মৃত্যুর মধ্যে একটির জন্য দায়ী ধূমপান৷ এর মধ্যে প্রায় অর্ধেক সংখ্যকই চীন, ভারত, যুক্তরাষ্ট্র কিংবা রাশিয়ার নাগরিক৷ ঐ চারটি দেশের ধূমপায়ী সংখ্যার সঙ্গে ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ফিলিপাইন্স, জাপান, ব্রাজিল আর জার্মানির ধূমপায়ীর সংখ্যা যোগ করলে, তা বিশ্বের মোট ধূমপায়ীর সংখ্যার প্রায় সাড়ে ৬৩ শতাংশ হবে বলে প্রতিবেদনে বলা হয়৷

View image on TwitterView image on Twitter

উচ্চকর, প্রচারণামূলক কর্মসূচি, সতর্কতামূলক বাণী প্রচার – এ সব কারণে কয়েকটি দেশে শতকরা হিসেবে ধূমপায়ীর হার কমেছে৷ যেমন ১৯৯০ থেকে ২০১৫ সাল – এই ২৫ বছরে ব্রাজিলে পুরুষ ধূমপায়ীর সংখ্যা ২৯ শতাংশ থেকে ১২ শতাংশ এবং নারী ধূমপায়ীর সংখ্যা ১৯ থেকে ৮ শতাংশে নেমে এসেছে৷ তবে বাংলাদেশে পুরুষ ধূমপায়ীর শতকরা হারে (৩৮ শতাংশ) কোনো পরিবর্তন আসেনি৷ ইন্দোনেশিয়া (৪৭ শতাংশ) আর ফিলিপাইন্সেও (৩৫ শতাংশ) পরিবর্তন আসেনি বলে প্রতিবেদনে বলা হয়৷

বিশ্বব্যাপী শতকরা হিসেবে ধূমপায়ীর সংখ্যা কমলেও ধূমপানের কারণে মৃত্যুর সংখ্যা কমেনি৷ প্রতিবেদন বলছে, ২০১৫ সালে চারজন পুরুষের একজন ও ২০ জন নারীর মধ্যে একজন ধূমপান করেছে৷ ২৫ বছর আগে ১৯৯০ সালে তিনজন পুরুষের মধ্যে একজন ও ১২ জন নারীর মধ্যে একজন ধূমপান করেছিলেন৷

তবে ২০১৫ সালে ধূমপানের কারণে ৬৪ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছিলেন৷ ১৯৯০ সালের তুলনায় সংখ্যা ৪ দশমিক ৭ শতাংশ বেশি৷ বিশ্বের জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় এমনটি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে৷

২০১৫ সালে ৯৩০ মিলিয়নেরও বেশি মানুষ প্রতিদিন ধূমপান করেছেন৷ ১৯৯০ সালে সংখ্যাটি ছিল ৮৭০ মিলিয়ন৷

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের