,

ইউটিউবে আকাশের ‘বৈশাখের বিকেল বেলায়’

news-image

কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী আকাশ সেনের নতুন গানের মিউজিক ভিডিও ইউটিউবে প্রকাশ পেয়েছে গতকাল বৃহস্পতিবার। গানের শিরোনাম ‘বৈশাখের বিকেল বেলায়’। বাংলা নববর্ষ ১৪২৪ উপলক্ষে গানটিতে কণ্ঠ দিয়েছেন বলে জানান আকাশ।

গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি ভিডিওর মডেলও হয়েছেন আকাশ নিজেই। আকাশের বিপরীতে মডেল হয়েছে শ্রীপর্ণা রায়।

এনটিভি অনলাইনকে আকাশ বলেন, “গানের কথাগুলো অনেক মিষ্টি। গানের প্রথম লাইনগুলো হলো, ‘বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুলতলায়, প্রেমের একখান গান শোনাব।’ অনেক রোমান্টিক একটা গান। এই পয়লা বৈশাখে সব দম্পতির জন্য গানটা আমার পক্ষ থেকে উপহার।”

গানের ভিডিও প্রসঙ্গে আকাশ আরো বলেন, ‘ভিডিওর কোরিওগ্রাফি করেছে শিবরাম। আমার অনেক ভালো একজন বন্ধু শিবরাম। ওর কোরিওগ্রাফি এককথায় অসাধারণ হয়েছে। আমি নিজেও অনেক মজা করে নেচেছি। উৎসবমুখর আমেজে আমরা শুটিং করেছিলাম। শ্রীপর্ণা অভিনেত্রী হলেও মডেল হিসেবে সে অনেক ভালো করেছে।’

‘বৈশাখের বিকেল বেলায়’ ছাড়াও বাংলা নববর্ষ উপলক্ষে বাংলাদেশের একটি গানে কণ্ঠ দিয়েছেন আকাশ। গানের শিরোনাম ‘তোকে ছাড়া’। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর সুর ও সংগীতায়োজন করেছেন আকাশ নিজেই। গানটি লিখেছেন বাংলাদেশের গীতিকার এইচ এম রিপন।

আকাশ কলকাতার পাশাপাশি বাংলাদেশেও অনেক জনপ্রিয়। বিশেষ করে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবিতে আকাশ প্লে-ব্যাক করে অনেক সুনাম অর্জন করেছেন। আকাশের গাওয়া ও সুর করা উল্লেখযোগ্য গানগুলো হলো, ‘বাংলাদেশের মেয়ে’, ‘প্রেমী ও প্রেমী’, ‘ঢাকাই শাড়ি’, ‘ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্ট’।

 

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের