,

‘নাশকতার পরিকল্পনা ছিল ৮ জঙ্গির’

news-image

 

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও কুমিল্লায় পৃথক অভিযান চালিয়ে জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের আট সদস্যকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব।

পুরে সিদ্ধিরগঞ্জের আদমজীনগর এলাকায় র‌্যাব-১১ এর প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে লে. কর্নেল কামরুল হাসান জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে শুক্রবার ভোর সাড়ে ৩টা পর্যন্ত নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জ থানার সাইনবোর্ড এলাকার একটি মার্কেট ও কুমিল্লা জেলার গৌরিপুর এলাকা থেকে এই আটজনকে আটক করা হয়।

এর মধ্যে সাইনবোর্ডে নবনির্মিত পরিজাত মার্কেটের ভেতরে মূলত জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের গোপন বৈঠক চলছিল। ওই সময় পাঁচজনকে আটক করা হয়। তারা হলো- ঢাকার ডেমরা এলাকার মো. জামাল ওরফে রাসেল সিরাজী (৪৫), ঢাকার কদমতলী এলাকার খন্দকার আবু নাঈম ওরফে নাঈম জিহাদী (৪৯), ডেমরা এলাকার নুরুল আবছার (২৭), নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার মহসিন (৫২) ও রূপগঞ্জ এলাকার জাবির হাওলাদার (২২)। পরে তাদের দেয়া তথ্য মতে, কুমিল্লার গৌরিপুর এলাকা থেকে আক্তারুজ্জামান মারুফ (৩২), মাওলানা ওমর ফারুক (৩২) ও কাশেম মুন্সীকে (৩১) আটক করা হয়।

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে তারা জেএমবির সক্রিয় সদস্য। গত দেড় বছর ধরে তারা একত্রিত রয়েছে। তাদের প্রধান সমন্বয়ক আটক জামাল ওরফে রাসেল সিরাজী। দেশের বিভিন্ন স্থানে নাশকতার জন্য তারা বেশ কিছু বিস্ফোরক মজুদ রেখেছিলেন। তারা বিভিন্ন এলাকাতে বাসা ভাড়া নেয়ার জন্য ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরি করতো ও ফেসবুকে ভাইরাল আকারে উগ্র মতাদর্শ প্রচার করতো।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের