,

সুসম্পর্কের মাধ্যমে পাওনা আদায় করতে হবে : সেতুমন্ত্রী

news-image

 

নিজস্ব প্রতিবেদক : ভারতের সাথে বৈরিতা করে নয়, সুসম্পর্কের মাধ্যমে আমাদের ন্যায্য পাওনা আদায় করতে হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার দুপুরে গাজীপুরের রাজেন্দ্রপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে সড়ক ও জনপথের পরিদর্শন বাংলো ‘বনবিলাস’ উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।

সেতুমন্ত্রী বলেন, ২১ বছর ভারতের সাথে আমাদের সম্পর্ক খারাপ ছিল। অবিশ্বাস এবং সন্দেহের দেয়াল উঠেছিল। যে কারণে সম্পর্ক খারাপ রেখে কোনো ন্যায্য পাওনা আদায় করা যায়নি। ভারতবিরোধী প্রোপাগান্ডা চালিয়ে ভারতের কাছ থেকে প্রতিবেশী হিসেবে আমাদের যে ন্যায্য পাওনা সেটি থেকে বঞ্চিত করেছে। আমরা মনে করি সুসম্পর্ক বজায় রেখে আমাদের ন্যায্য পাওনা বুঝে নিতে হবে।

তিনি বলেন, ভারতের সাথে যুদ্ধ করে, বৈরীতা করে ন্যায্য কিছু পাব না। বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছি, যে কারণে ৪১ বছরের সীমান্ত চুক্তি হয়েছে, সিট মহল বিনিময় হয়েছে। আশা করছি, তিস্তাসহ অভিন্ন নদীর হিস্যা বুঝে নেয়া সময়ের ব্যাপার।

র‌্যাব বিলুাপ্ত নিয়ে বিএনপি নেতাদের দাবির প্রেক্ষিতে মন্ত্রী বলেন, র‌্যাব বিএনপির সৃষ্টি। এখন সন্তানকে বিলুপ্ত চাইছে, কারণ তাদের স্বার্থে আঘাত লেগেছে। সাম্প্রদায়িক বিরোধী অভিযানের কারণে বিএনপির এখন গাত্রদাহ শুরু হয়েছে।

এ সময় মন্ত্রীর সাথে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার চীফ মেজর জেনারেল মো. সিদ্দিকুর রহমান সরকার, বিগ্রেডিয়ার জেনারেল ইফতেখার আনিছ, প্রকল্প পরিচালক লে. কর্নেল নিজাম উদ্দীন আহমদ, গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ডি এ কে নাহিন রেজা উপস্থিত ছিলেন।

প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে দ্বিতল বনবিলাস বাংলোটি সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার বিভাগের তত্বাবধানে নির্মাণ করেছে সড়ক ও জনপথ বিভাগ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে