,

এবার প্রকাশ্যে মাতলামি করলেন অজি স্পিনার ও’কিফে!

news-image

স্পোর্টস ডেস্ক : পেটে তরল পড়লেই আর নিজেকে ঠিক রাখতে পারেন না ভারত সফরে হঠাৎ তারকা হয়ে ওঠা অজি স্পিনার স্টিভ ও’কিফে। আবারও মদ্যপ অবস্থায় অভাব্য আচরণ করায় জরিমানা গুনতে হলো তাকে। সদ্যসমাপ্ত বোর্ডার-গাভাস্কার ট্রফিতে দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি। এর আগে গতবছর সিডনির একটি হোটেলে নেশার ঘোরে অভব্যতা করেছিলেন তিনি। এমনকী সেদেশের ঘরোয়া ক্রিকেট থেকেও নির্বাসিত ছিলেন।

জানা গেছে, অস্ট্রেলিয়ায় একটি ক্রিকেট বিষয়ক অনুষ্ঠানে মাতাল অবস্থায় উপস্থিত হন ও’কিফে। এরপর সেই অনুষ্ঠানে বেফাঁস কিছু মন্তব্য করে ফেলেন নেশার ঘোরে। অবশ্য মাতলামি করে পার পাননি তিনি। দিতে হচ্ছে ১৫ হাজার মার্কিন ডলার জরিমানা। ক্রিকেট অস্ট্রেলিয়ার টিম পারফরম্যান্স জেনারেল ম্যানেজার প্যাট হাওয়ার্ড বলছেন, “এরকম অপ্রীতিকর ঘটনার জন্য আমরা অত্যন্ত হতাশ। কোনও ক্রিকেটারের অসংলগ্ন আচরণ একেবারেই বরদাস্ত করবে না অস্ট্রেলিয়া। ভারত সফরে ওর দুর্দান্ত পারফরম্যান্সকে ঢেকে দিল এই আচরণ। ওকে এখন স্পেশ্যালিস্ট কাউনসেলিংয়ে পাঠানো হবে। ”

ও’কিফে অবশ্য নিজের ভুল মাথা পেতে স্বীকার করে নিয়েছেন। তিনি বলেছেন, “আমি আর মুখে কথা বলব না। এবার কাজে করেই দেখাব। এটাই আমার কাছে চ্যালেঞ্জ। আমার কৃতকর্মের দায়ভার আমার একার। আমি কোনও কারণ দিতে চাই না। ” ২০১৪ সালে অভিষেকের পর শেষ ৮টি টেস্টে ও’কিফে ২৭.৩০ গড়ে ৩৩টি উইকেট নিয়েছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা