,

সবচেয়ে শক্তিশালী সাবমেরিন রাশিয়ার (ভিডিওসহ)

news-image

অনলাইন ডেস্ক : রাশিয়ার অত্যাধুনিক পরমাণু শক্তিচালিত সাবমেরিন ‘কাজান’কে পানিতে নামানো হয়েছে। পরীক্ষামূলক অভিযান সম্পন্ন হওয়ার পর ২০১৮ সালে রুশ নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হবে কাজান। এটিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অ্যাটাক সাবমেরিন হিসেবে দাবি করছেন রাশিয়ান বিশেষজ্ঞরা।

এই সাবমেরিন হাতে পাওয়ার পর সাগরে টহল দেওয়ার ক্ষেত্রে রুশ নৌবাহিনী প্রাক্তন সোভিয়েত আমলের পর্যায়ে পৌঁছে গিয়েছে বলে জানিয়েছেন রুশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল ভ্লাদিমির কোরোলেভে। একই শ্রেণির আরও চারটি ডুবোজাহাজ ২০২৩ সালের মধ্যে তৈরি করা হবে বলেও জানিয়েছেন রাশিয়ান নৌবাহিনী প্রধান।

রাশিয়ার নতুন এ সাবমেরিন ৩১ কিলোনট বেগে চলতে পারে। এতে তিনশ টর্পেডো ও অন্যান্য অস্ত্র সজ্জিত করার ব্যবস্থা রয়েছে। এটি শত্রুপক্ষের সাবমেরিনকে ধ্বংস করতে পারে। এছাড়া এটি জাহাজ, নৌঘাঁটি ও বন্দর ধ্বংস করতে সক্ষম। এতে ৯০ জন ক্রু থাকার ব্যবস্থা রয়েছে। এছাড়া সাবমেরিনটি পানির ৬০০ মিটার নিচে নামতে পারে। বাইরের কোনো সহায়তা ছাড়া এটি ১০০ দিন পানির নিচে থাকতে পারে।

আর্কটিক সাগরে তেল ও গ্যাস সম্পদ অনুসন্ধানে এখন রাশিয়া বেশ জোর দিচ্ছে। নিজেদের আধিপত্য অক্ষুণ্ণ রাখা এবং বাণিজ্যিক ও সামরিক জাহাজ চলাচলের রুট পাহারা ও প্রভাব বলয় বিস্তার করতেও এ সাবমেরিন ব্যবহৃত হতে পারে।

https://youtu.be/jjPe4B8HaMw

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা