,

দ্বিতীয় বিয়ে করবেন মানালি

news-image

বিনোদন ডেস্ক : কলকাতার বাংলা চলচ্চিত্র এবং টিভি চ্যানেলের জনপ্রিয় মুখ মানালি দে। ভালোবেসে বিয়ে করেছিলেন জনপ্রিয় সংগীত শিল্পী সপ্তক ভট্টাচার্যকে। ২০১২ সালে বিবাহ-বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তারা।

চার বছর পর ২০১৬ সালে ছাড়াছাড়ি হয় মানালি ও সপ্তকের।

সংসার ভাঙার এক বছর পর অভিনেত্রী মানালি জানালেন, পরিস্থিতি বুঝে আবারও বিয়ে করবেন তিনি।

সম্প্রতি ভারতের পত্রিকা আনন্দবাজারকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান নায়িকা।

এত ব্যস্ততার মধ্যে সপ্তককে মিস করেন কিনা এমন প্রশ্নে মানালি বলেন, ‘একেবারেই না। ব্যস্ততা না থাকলেও এখন আর সপ্তককে মিস করব না। আসলে মা মারা যাওয়ার পর মনে হয়েছিল এর থেকে বেশি দুঃখ আর আমি পাব না। সপ্তককে চিনতাম ধরুন ছ’বছর। আর মা তো…। মাকে ছাড়া যদি থাকতে পারি, তা হলে ছ’বছরের সম্পর্ক আর মিস করার জায়গায় থাকে না।’

বিয়ে করে ভুল করেছিলেন কিনা জানতে চাইলে এ অভিনেত্রী বলেন, ‘না তো। বিয়েটা ওই সময়ের জন্য ঠিক ছিল। ভালোবেসে বিয়ে করেছিলাম।’

সংসার ভাঙলে এখনও নতুন কারও সঙ্গে সম্পর্কে জড়াননি নায়িকা। তবে ভবিষ্যতে বিয়ে করবেন বলে জানিয়েছেন মানালি।

নায়িকার কথায়, ‘বিয়ে তো ডেফিনেটলি করব। তবে সবটাই সিচুয়েশনের ওপর ডিপেন্ড করছে।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা