সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাত বছর পর শীর্ষে ব্রাজিল

news-image

স্পোর্টস ডেস্ক : ফিফা র‌্যাংকিংয়ের চূড়ায় রদবদলের বিষয়টি গত মাসেই চূড়ান্ত হয়ে গিয়েছিল। বাকি ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণা। সেটাও এসে গেল কাল। আর্জেন্টিনাকে সিংহাসনচ্যুত করে সাত বছর পর ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে ফিরল ব্রাজিল। গত মাসে বিশ্বজুড়ে ১২৯টি আন্তর্জাতিক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ফলে র‌্যাংকিংয়ে বড় ধরনের পরিবর্তন এসেছে।

ফিফার ২১১টি সদস্য দেশের মধ্যে মাত্র ১৯টি দল আগের অবস্থান ধরে রাখতে পেরেছে। সেই ১৯ দলের একটি বাংলাদেশ। তবে নিজেদের ইতিহাসের সর্বনিন্ম অবস্থান ধরে রাখার মধ্যে কোনো গৌরব নেই! বাংলাদেশ আছে ১৯৩ নম্বরে। মাঠের ছন্নছাড়া পারফরম্যান্স ও সাংগঠনিক ব্যর্থতায় আন্তর্জাতিক ফুটবলে কতটা পিছিয়ে পড়েছে বাংলাদেশ, একটি তথ্যেই তা পরিষ্কার হয়ে যাবে।

সর্বশেষ ফিফা র‌্যাংকিংয়ে ৩১ ধাপ এগিয়ে ১০১ নম্বরে উঠে এসেছে প্রতিবেশী দেশ ভারত! একসময় দু’দলের ব্যবধান ছিল উনিশ-বিশ। আর এখন আকাশ-পাতাল। ভুটানের কাছে হেরে এশিয়া কাপের প্রাক-বাছাইপর্ব থেকে ছিটকে পড়ার পর আন্তর্জাতিক ফুটবলে কার্যত দর্শক হয়ে যাওয়া বাংলাদেশের সামনে কোনো আলোর দিশা নেই।

২০১০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়ার পর র‌্যাংকিংয়ের শীর্ষস্থান হারিয়ে ব্রাজিলও দীর্ঘদিন ব্যর্থতার কানাগলিতে ঘুরপাক খেয়েছে। ২০১৪ বিশ্বকাপ ট্র্যাজেডির পর শীর্ষ দশেও জায়গা হারিয়েছিল সেলেকাওরা। কিন্তু গত বছর তিতে কোচের দায়িত্ব নেয়ার পর ব্রাজিলের ফুটবলে আবারও ফিরেছে বসন্ত। টানা আট ম্যাচ জিতে বাছাইপর্ব থেকে প্রথম দল হিসেবে ২০১৮ বিশ্বকাপের টিকিট কেটেছে ব্রাজিল।

সাত বছর পর র‌্যাংকিংয়ের শীর্ষে ফেরাটা তারই পুরস্কার। বিশ্বকাপ বাছাইপর্বে চিরপ্রতিদ্বন্দ্বী দুই লাতিন পরাশক্তির উল্টো যাত্রায় ব্রাজিল এগিয়েছে একধাপ আর আর্জেন্টিনা পিছিয়েছে একধাপ। শেষ ম্যাচে পুঁচকে বলিভিয়ার কাছে অভাবনীয় হারের ধাক্কায় সিংহাসন হারিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে আর্জেন্টিনা। আগের মতোই তিন ও চারে রয়েছে যথাক্রমে জার্মানি এবং চিলি।

এছাড়া শীর্ষ দশে আছে কলম্বিয়া, ফ্রান্স, বেলজিয়াম, পর্তুগাল, সুইজারল্যান্ড ও স্পেন। নতুন করে শীর্ষ দশে এসেছে শুধু সুইজারল্যান্ড। আর ছয়ধাপ পিছিয়ে ১৫ নম্বরে নেমে গেছে উরুগুয়ে।

এ জাতীয় আরও খবর

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান