বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মাশরাফির টি-টোয়েন্টি বিদায়ে হুলুস্থুল কেন, প্রশ্ন নাজমুলের

news-image

স্পোর্টস ডেস্ক : এক রকম হুলুস্থুল আসলে বিসিবিই করল। দেশে ফেরার পর বাংলাদেশ ক্রিকেট দলকে ফুলেল অভ্যর্থনা, তাতে মাশরাফি বিন মুর্তজা যেন পেলেন বাড়তি কদর। ফলে সংবাদ সম্মেলনে প্রশ্নটা উঠল, এটা কি এক ধরনের বিদায় সংবর্ধনা? নাজমুল সেই দাবি পুরো নাকচ করে দিয়েছেন। ব্যাখ্যা হিসেবে বলেছেন, দুই অধিনায়ককেই ফুল দিয়ে অভ্যর্থনা জানানোর কথা। এমনও বিস্ময়কর দাবি করেছেন, মাশরাফি নাকি টি-টোয়েন্টি ছাড়েনইনি! পাশাপাশি তাঁর পাল্টা প্রশ্ন, আর কোন দেশে কোনো খেলোয়াড় মাত্র টি-টোয়েন্টি ছেড়েছে বলে দেশজুড়ে এত শোরগোল উঠেছে! নামজুলের ভাষায় যেটি ‘হুলুস্থুল’।

এক দিক দিয়ে দেখলে বিসিবি সভাপতির কথায় যুক্তি আছে। তবে মাশরাফির সঙ্গে দেশের মানুষের আবেগ এমনভাবে জড়িয়ে, সেখানে যুক্তি জিতবে না কখনোই। না হলে ক্যারিয়ারের খুব সামান্য অংশকেই বিদায় বলেছেন মাশরাফি। বাংলাদেশ এমনিতেই টি-টোয়েন্টি খেলে কম। সামনের দুই বছর যেমন ৬টির মতো ম্যাচ এখন পর্যন্ত নির্ধারিত আছে। বরং বাংলাদেশের বড় মনোযোগ থাকবে এখন ওয়ানডেতে। চ্যাম্পিয়নস ট্রফি, এরপর বিশ্বকাপও আসছে। মাশরাফিকে মাঠে দেখা যাবে নিয়মিত, বরং ব্যস্ত সূচি আছে বাংলাদেশের।

কিন্তু চারদিকে এত হাহাকার, মনে হচ্ছে মাশরাফিকে যেন চিরবিদায় দিয়ে দেওয়া হয়েছে। বিসিবি সভাপতি নাজমুল হাসান বিস্ময় প্রকাশ করে বলেছেন ‌‘আজ পর্যন্ত টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ায় কোনো খেলোয়াড়কে নিয়ে খুব একটা খবর-টবর দেখিনি। বাংলাদেশেই দেখলাম টি-টোয়েন্টি থেকে অধিনায়ক চলে যাচ্ছে বলে হুলুস্থুল! অন্য দেশে টেস্ট ও ওয়ানডেতে বিদায় নিয়ে কথা হয়, কিন্তু টি-টোয়েন্টি থেকে এত কথা হয় না।’

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু