,

দেশে ফিরে যা বললেন মাশরাফি-মুশফিক

news-image

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ৪০ দিনের শ্রীলংকা সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল।শুক্রবার বেলা সাড়ে ১১টায় ঢাকা হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে মাশরাফি বাহিনী।বিমানবন্দরে নেমে সাংবাদিকদের মুখোমুখি হন মাশরাফি ও মুশফিকুর রহিম।

মাশরাফি বলেন, দেশের হয়ে খেলতে পেরে আমি সত্যিই গর্বিত। ওয়ানডে সিরিজটা ২-০তে জিততে পারলে আরও ভালো লাগতো। দেশের হয়ে ওয়ানডে খেলা চালিয়ে যাওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন মাশরাফি।

তিনি বলেন, ভুল শুধরে আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করবো।

মুশফিক বলেন, অবশ্যই মাশরাফি ভাইকে মিস করবো। তিনি আমাদের অভিভাবকের মতো। আমরা অভিভাবককে হারালাম। আমরা বা পরবর্তীতে যারা টি ২০তে খেলবে তারা ভালো করলেই মাশরাফি ভাই খুশি হবেন।

তিনি বলেন, টেস্টে আমরা অনেক ভালো করেছি। সময়ের সঙ্গে আরও উন্নতি করবো।শ্রীলংকা সফরে টেস্ট, ওয়ানডে ও টি ২০ সিরিজ ড্র করে টাইগাররা। নিজেদের শততম টেস্ট ম্যাচে জয়লাভ করে বাংলাদেশ। এই জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হয় ১-১ এ সমতায়।

এদিকে তিন ম্যাচ সিরিজের ওয়ানডের প্রথমটিতে জয় পেয়ে সিরিজ জয়ের ইঙ্গিত দিয়েছিল মাশরাফি বাহিনী। কিন্তু দ্বিতীয়টি বৃষ্টিতে পরিত্যক্ত হয় আর তৃতীয়টিতে স্বাগতিকদের কাছে হেরে ১-১ এ সমতায় শেষ হয় ওয়ানডে সিরিজ।

এদিকে দুই ম্যাচ টি ২০ সিরিজ ১-১ এ ড্র হয়। প্রথম ম্যাচের আগে টি ২০ ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা দেন মাশরাফি।জানান শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় টি ২০ হবে তার আন্তর্জাতিক টি ২০ ক্যারিয়ারের শেষ ম্যাচ।

ওই ম্যাচে হারলেও মাশরাফির বিদায়ী ম্যাচে জয় ছিনিয়ে এনেছে টাইগাররা। মাশরাফির বিদায়কে স্মরণীয় করে রেখেছে বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা