,

আলোচনায় বসতে জিনপিং’কে স্বাগত জানালেন ট্রাম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ফ্লোরিডা রিসোর্টে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং’কে স্বাগত জানিয়েছেন। নিজের মার-এ-লাগো অবকাশ কেন্দ্রে জিনপিং’কে নিয়ে এক আনুষ্ঠানিক ডিনার সেরে ট্রাম্প বলেন, ‘এখানে আমরা দুই ব্যক্তি বন্ধুত্ব গড়ে তুলেছি।’

এসময় এই দুই নেতার মধ্যে আলাপের বিস্তারিত জানা না গেলেও, উত্তর কোরিয়ার চলমান হুমকি মোকাবেলায় চীনকে পাশে চাইবে যুক্তরাষ্ট্র, এছাড়া শি তাইওয়ানের উপর পূর্ণ অধিকারের নিশ্চয়তা চাইবে বলে ধারণা করা হচ্ছে।

চীনের প্রেসিডেন্টের এই সফরকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ট্রাম্প বলেছেন, ‘এটি খুব কঠিন কিছু হতে যাচ্ছে।’ এর আগে, গত বছর চীন যুক্তরাষ্ট্রকে ধর্ষণ করছে বলে অভিযোগ করেন ট্রাম্প। এছাড়া নির্বাচনে প্রচারণার সময় তিনি আরো বলেন, বৃহদায়তন বাণিজ্য ঘাটতি এবং কাজের ক্ষতি আর সহ্য করা হবেনা।

তবে গত বৃহস্পতিবারের ডিনারের সময় এই দুই নেতাকে খুবই প্রাণবন্ত দেখা যায়। এসময় লোকসঙ্গীত শিল্পী পেং লিওয়ানসহ সঙ্গে থাকা এই দুই নেতার স্ত্রীর মুখেও হাসি ফুটে ছিলো সারাক্ষণ।

শুক্রবার দ্বিপাক্ষিক আলোচনা শেষে অপর একটি আনুষ্ঠানিক লাঞ্চের মাধ্যমে চীনের প্রেসিডেন্টের বহুল সম্ভাবনাময় এই যুক্তরাষ্ট্র সফর শেষ হবে বলে জানানো হয়েছে। বিবিসি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা