,

সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সিরিয়ায় বিদ্রোহী-অধিকৃত একটি শহরে সন্দেহজনক রাসায়নিক অস্ত্র ব্যবহারের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র এই ক্ষেপণাস্ত্র হামলা চালাল। আজ শুক্রবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের কর্মকর্তারা বলেছেন, পূর্ব ভূমধ্যসাগরে মার্কিন নেভি ডেসট্রয়ার থেকে সিরিয়ার একটি বিমানঘাঁটি লক্ষ্য করে প্রায় ৫০টি টমাহক ক্রুজ মিসাইল ছোড়া হয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল বৃহস্পতিবার বলেছেন, সিরিয়ার ওই বিমান ঘাঁটিতে হামলার নির্দেশ দিয়েছেন তিনি।

সিরিয়ায় চলমান যুদ্ধের অবসান ঘটাতে সব সভ্য দেশকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন ট্রাম্প।

সিরীয় ওই বিমান ঘাঁটি থেকে গত মঙ্গলবার রাসায়নিক অস্ত্র হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

বিদ্রোহী-অধিকৃত সিরিয়ার ইদলিব প্রদেশের খান শেইখুন শহরে সন্দেহজনক রাসায়নিক অস্ত্র হামলায় অনেক বেসামরিক লোক নিহত হয়েছেন।এএফপি

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা