বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঋতুপর্ণা ও মারুফকে নিয়ে যৌথ প্রযোজনায় কাজী হায়াৎ

news-image

বিনোদন প্রতিবেদক : এবার যৌথ প্রযোজনার ছবিতে কাজ করছেন কাজী হায়াৎ। ছবিতে মূল ভূমিকায় অভিনয় করবেন কলকাতার ঋতুপর্ণা ও কাজী মারুফ। আগামী ১৪ তারিখ থেকে ছবির শুটিং শুরু হচ্ছে। ছবিটি যৌথ প্রযোজনার আইডল হবে বলে জানিয়েছেন পরিচালক কাজী হায়াৎ।

কাজী হায়াৎ বলেন, ‘আগামী ১৪ তারিখ থেকে ঢাকায় ছবির শুটিং শুরু করব। শুটিংয়ে অংশ নেবেন মারুফ ও ঋতুপর্ণা। টানা শুটিং করে ছবির কাজ শেষ করব। প্রথমে বাংলাদেশ, তারপর কলকাতায় ছবির শুটিং হবে।’

যৌথ প্রযোজনার অনিয়ম এই ছবির মাধ্যমে ভাঙা হবে জানিয়ে কাজী হায়াৎ বলেন, ‘আমি সারা জীবন সব অনিয়মের বিরুদ্ধে কাজ করেছি। চলচ্চিত্র নির্মাণ করেছি সমাজের কোনো না কোনো বিষয়ের প্রতিবাদস্বরূপ। এই ছবির মাধ্যমে যৌথ প্রযোজনার ছবি কীভাবে হয়, তা করে দেখাব। এখানে যৌথ প্রযোজনার নামে যৌথ প্রতারণা করা হবে না। দেশের স্বার্থরক্ষায় যৌথ প্রযোজনা কীভাবে কাজ করতে পারে তা দেখাব। এই ছবিটি হবে যৌথ প্রযোজনার আইডল ছবি।’

ছবিটি যৌথভাবে প্রযোজনা করবেন কাজী ফিল্ম ও ঋতুপর্ণার প্রতিষ্ঠান, এমনটি জানিয়ে কাজী হায়াৎ বলেন, ‘এর আগে আমি যৌথ প্রযোজনার নামে প্রতারণার প্রতিবাদ করে এসেছি, আমাদের এই ছবিতে কোনো প্রতারণা হলে আমি নিজেই সবাইকে জানাব, প্রতিবাদ করব। ছবির কাজ থেকে আমি সরে দাঁড়াব।’

ঋতুপর্ণাকে নিয়ে কাজী হায়াৎ বলেন, ‘এর আগে ঋতুপর্ণা আমাদের দেশের অনেক ছবিতে কাজ করেছেন, যৌথ প্রযোজনার ছবিতেও কাজ করেছেন। তিনি যেহেতু এই ছবিতে যৌথ প্রযোজনায় অর্থ লগ্নিও করছেন, বিষয়টি নিয়ে আমি আশাবাদী। তিনি যখন যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করেছেন, তখন সব নিয়ম মেনে কাজ করা হতো। পাশাপাশি তিনি আমার বিষয়েও জানেন যে আমি কোনো অনিয়মের সঙ্গে থাকি না। এ কারণে আমি আশাবাদী, ভালো একটি কাজ আমরা করতে পারব।’ এনটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু