,

ঈর্ষাকাতর হয়ে মডেল বোনকে কুপিয়ে হত্যা করল মাদকাসক্ত যুবতী!

news-image

অনলাইন ডেস্ক : মাদকাসক্ত যুবতী তিনি। তার বোন সুপারমডেল। সুন্দরী বোনের প্রতিহিংসা বা ঈর্ষা থাকতেই পারে। তাই বলে এ কোন কাণ্ড! সুপারমডেল বোনকে কুপিয়ে হত্যা করলেন সেই মাদকাসক্ত বোন। শুধু হত্যাই নয়, নিহত বোনের চোখ উপড়ে ও দুই কান কেটে ক্ষোভ মেটালেন তিনি!

ব্যক্তিগত হিংসা-ঈর্ষার কারণে নৃশংস এই হত্যাকাণ্ড ঘটে গেল রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে। শহরের এক আবাসন থেকে উদ্ধার করা হয় ১৭ বছরের মডেল স্তেফানিয়া দুব্রোভিনার ক্ষত-বিক্ষত দেহ। পোস্টমর্টেমের পর জানা গেছে, মোট ১৪০ বার ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে খুন করা হয়েছে। এ ছাড়া তার চোখ উপড়ে ও দুই কানও কেটে ফেলা হয়েছে। অভিযোগের তীর স্তেফানিয়ার বোনের দিকে তাক করা হয়েছে।

গোয়েন্দাদের দাবি, ঘটনার দিন পরিচিত এক ব্যক্তির ফ্ল্যাটে উপস্থিত ছিলেন দুই বোন। কিছুক্ষণ পর ওই ব্যক্তি পানীয় কিনতে ফ্ল্যাটের বাইরে গেলে ছোট বোনের উপর ঝাঁপিয়ে পড়ে আততায়ী। অনুমান, সেই সময় সে মাদকের নেশায় বিকৃত মস্তিষ্কে ছিল। ফ্ল্যাটের মালিক ফিরে এসে সব জানতে পেরে পুলিশে খবর দেন। ঘটনাস্থল থেকেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পরে জানা যায়, ছোট বোনের সফল মডেলিং ক্যারিয়ার দেখে হিংসায় জ্বলতেন কবোন। যদিও তাকে অনুকরণ করেই চুল বাঁধা ও প্রসাধন ব্যবহার করতেন তিনি। স্তেফানিয়ার মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ রাশিয়ার মডেলিং দুনিয়া। সূত্র: এই সময়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা