,

দিল্লীর পার্ক স্ট্রিট এখন বঙ্গবন্ধুর নামে

ভারতের রাজধানী দিল্লির পার্ক স্ট্রিটের নাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নামকরণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের সরকারি সফরে ভারত যাওয়ার এক দিন আগে নয়াদিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল (এনডিএমসি) এ সিদ্ধান্ত অনুমোদন করেছে। এনডিএমসি বন্ধুত্বের নিদর্শন হিসেবে এ সিদ্ধান্ত অনুমোদন করেছে বলে জানিয়েছে। খবর বাসস।

এনডিএমসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সাংবাদিকদের জানান, ‘শেখ হাসিনার সফরের প্রাক্কালে পার্ক স্ট্রিটের নাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বের নিদর্শন হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
এনডিএমসি’র কর্মকর্তারা জানান, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালসহ ১২ জন কাউন্সিল সদস্য এ প্রস্তাবে সম্মতি দেন।

এনডিএমসির ভাইস চেয়ারম্যান করন সিংহ তানোয়ার বলেন, আগামীকাল বাংলাদেশের প্রধানমন্ত্রী পৌঁছার আগেই আজ বৃহস্পতিবার রাতে পরিবর্তনের এ কাজ বোর্ড অনুমোদন করবে। বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে সফরে যাচ্ছেন।

২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ভারতে এটা হবে শেখ হাসিনার প্রথম সফর। বাংলাদেশের প্রধানমন্ত্রী ২০১০ সালের জানুয়ারিতে সর্বশেষ ভারত সফর করেন। এরপর ২০১৫ সালের জুনে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে করেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে