বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আইপিএল প্রস্তুতি ভালোই হলো সাকিব-মুস্তাফিজের

news-image

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শেষ হলো টাইগারদের শ্রীলঙ্কা অভিযান। প্রথমবারের মত লঙ্কানদের বিপক্ষে তিন ফরম্যাটেই সিরিজ ড্র করল বাংলাদেশ। মাশরাফির শেষ টি-টোয়েন্টিতে একপ্রকার ঘোষণা দিয়েই জয় তুলে নিল বাংলাদেশ। এই ম্যাচেই জ্বলে উঠলেন দলের দুই বড় তারকা সাকিব আল হাসান এবং কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। প্রিয় অধিনায়ককে জয়সূচক বিদায় দেওয়ার পাশাপাশি লঙ্কানদের দিয়ে আইপিএলের প্রস্তুতিও নিয়ে নিলেন দুজন। সাকিব ব্যাটে-বলে আর মুস্তাফিজ তার কাটারে দেখালেন জাদু।

ব্যাট হাতে খেলেছেন ৩৮ রানের দুর্দান্ত এক ইনিংস। এরপর লঙ্কানদের ইনিংসের শুরুতে এই সাকিবের ঘূর্ণিতেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বাংলাদেশ। বিশ্বসেরা অলরাউন্ডারের ঘূর্ণিতে ফিরে যান দুই ওপেনার কুশল পেরেরা আর মুনারাবিরা। দ্বিতীয় বলেই বোল্ড হয়ে যান কুশল পেরেরা (৪)। পরের ওভারে আগের বলে চার মারা মুনারাবিরা (৪) তালুবন্দী হন রিয়াদের। ৬ষ্ঠ উইকেটে চামারা কাপুগেদারা এবং বাংলাদেশের ‘শত্রু’ বলে পরিচিত থিসারা পেরেরা মিলে ৫৮ রানের জুটি গড়ে ফেলেন। কিন্তু সাকিব আল হাসান আছেন না? বিশ্বসেরা তৃতীয়বারের মত দেখালেন তার ঘূর্ণিজাদু। তার বলে বোকা বনে গিয়ে মুশফিকের স্টাম্পিংয়ের শিকার হলেন ২৩ বলে ২৭ রান করা থিসারা পেরেরা।

ম্যাচের চরম উত্তেজনাকর সময় জোড়া আঘাত হেনে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। প্রথম বলে কাভারে মোসাদ্দেকের হাতে ধরা পড়েন গুনারত্নে (০)। পরের বলে সৌম্যর হাতে ধরা পড়েনন মিলিন্দা সিরিবর্ধনা (০)। তবে থিসারা পেরেরা কল্যাণে মালিঙ্গার মতো হ্যাটট্রিক হয়নি দ্য ফিজের। কিন্তু ক্রমেই বিপজ্জনক হয়ে ওঠা কাপুগেদারাকে (৫০) তৃতীয় শিকারে পরিণত করেন কাটার মাস্টার। এরপরই হ্যাটট্রিক করা মালিঙ্গাকে (০) চতুর্থ শিকারে পরিণত করে সাকিবকে ছাড়িয়ে যান কাটার মাস্টার। তবে ব্যাটে-বলে সমান পারফর্ম করে ম্যান অব দ্য ম্যা নির্বাচিত হন সাকিব আল হাসান।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু