,

ওলামা মাশায়েখ সম্মেলনে রাষ্ট্রীয় খরচ ৩৫ কোটি টাকা!

news-image

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্মরণকালের অন্যতম বৃহৎ ওলামা মাশায়েখ সম্মেলনের আয়োজনে রাষ্ট্রীয় কত কোটি টাকা খরচ হলো? এটা নিয়ে রাজধানীসহ সারা দেশের মানুষের মুখে মুখে আজ দিনভর এ প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল।

ইসলামিক ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশ থেকে দুই লক্ষাধিক ওলামা মাশায়েখ এ সম্মেলনে যোগদান করবে আগেই জানিয়েছিল সংস্থাটি।

কাকডাকা ভোর থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে ওলামা মাশায়েখ দলে দলে সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশস্থলে উপস্থিত হতে থাকেন। দুপুর গড়াতে না গড়াতে উদ্যানের ভেতর-বাইরে জনসমুদ্রে পরিণত হয়।

নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, এ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি ও সৌদি আরবের মক্কা-মদিনার দুই খতিবসহ ছয় বিদেশি মেহমান অংশগ্রহণ করার কারণে এ আয়োজন সফল করতে খোদ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সার্বিক কার্যক্রম মনিটরিং ও সুপারভিশন করা হয়।

ইসলামি ফাউন্ডেশনে কর্মরত দুই লক্ষাধিক কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে শুধু নারী ছাড়া অন্য সবার জন্য সম্মেলনে উপস্থিতি অঘোষিতভাবে বাধ্যতামূলক ছিল। অন্যথায় চাকরিচ্যুত করা হবে বলে ইঙ্গিত দেয়া হয়।

এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে আগত আলেম ওলামারা এ কথার সত্যতা স্বীকার করে বলেন, তাদের প্রত্যেকের আসা যাওয়া ও খাওয়া দাওয়ার জন্য জনপ্রতি দেড় হাজার টাকা বরাদ্দ ছিল।

ইসলামিক ফাউন্ডেশন নিয়োজিত স্বেচ্ছাসেবকরা রীতিমতো স্কুলে নাম ডাকার মতো করে হাজিরা খাতা নিয়ে প্রত্যেকের বাস, লঞ্চ ও সম্মেলনস্থলে আসা পর্যন্ত নজরদারি করেছেন।

সাধারণ হিসেবে দুই লাখ কর্মকর্তা-কর্মচারীকে জনপ্রতি দেড় হাজার টাকা দেয়া হলে খরচ ৩০ কোটি টাকা হয়। এছাড়া প্রচার প্রচারণা, নিরাপত্তা ব্যবস্থা, মঞ্চ নির্মাণসহ অন্যান্য খরচবাবদ আরও চার থেকে পাঁচ কোটি টাকা খরচ হয়েছে বলে গুঞ্জন রয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে ধর্ম মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, সার্বিক বিষয়টি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মনিটরিং করা হয়েছে। মোট খরচের বিষয়টি তারাই বলতে পারবে। তবে টাকা খরচ হলেও সৌদি আরবের খতিবের উপস্থিতিতে এত বিপুল সংখ্যক আলেম ওলামার সমাগমে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা বেশ খুশি বলে জানা গেছে। সৌদি মেহমানরা জঙ্গি প্রতিরোধে বাংলাদেশ সরকারের সাহসী উদ্যোগের প্রশংসা করায় আয়োজন সফল হয়েছে বলে তারা মনে করেন।

 

জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা