,

৫ জানুয়ারির আগেই জাতীয় নির্বাচন: বাণিজ্যমন্ত্রী

news-image

 

নিজস্ব প্রতিবেদক : সংবিধান অনুযায়ী ২০১৯ সালের ৫ জানুয়ারির আগেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

৬ এপ্রিল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘জঙ্গিমুক্ত বাংলাদেশ গড়তে হলে: রাজনীতিতে একবার রাজাকার একবার মুক্তিযোদ্ধার সরকার-এই মিউজিক্যাল চেয়ারের খেলা বন্ধ কর’ শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আজ জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটি শক্ত হাতে দমন করার কারণে সারাবিশ্বে সেটি প্রশংসা পেয়েছে। কিন্তু বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া এ বিষয়ে নাখোশ।

তিনি বলেন, এ দেশের সবচেয়ে বড় ক্ষতি সাধন করেছেন জিয়াউর রহমান। এ দেশের রাজাকারদের পৃষ্টপোষকতা , স্বাধীনতা বিরোধীদের পুনর্বাসন, সংবিধান পরিবর্তন, সামরিক শাসন জারি এমন কিছুই ছিল না যেটি তিনি করেননি। আর তার প্রতিনিধিত্ব করছেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া। তিনি মুক্তিযুদ্ধের স্বপক্ষের লোকদের হাতকড়া পড়িয়ে রাজাকারদের গাড়িতে জাতীয় পতাকা দিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে আওয়ামী লীগের এ প্রবীণ নেতা বলেন, প্রধানমন্ত্রীর এবারের ভারত সফর হবে ঐতিহাসিক সফর। এর মাধ্যমে দুদেশের সম্পর্ক আরো গভীর হবে। বাংলাদেশের স্বার্থ সমুন্নত রেখেই যেকোনো চুক্তি সম্পন্ন হবে। গঙ্গার চুক্তি যার হাত দিয়ে হয়েছে তিস্তা চুক্তিও তার হাত দিয়ে হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সেমিনারে সভাপতির বক্তব্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বর্তমান সরকার সাহসের সঙ্গে জঙ্গিবাদ দমন করছে। শুধু জঙ্গিবাদ দমন করলেই হবে না। জঙ্গিবাদের মদদদাতাদের দমন করতে হবে। আর এর মূল নেতৃত্বে রয়েছে খালেদা জিয়া। তাকে রাজনীতি থেকে বিতাড়িত করতে হবে।

তিনি বলেন,আপনারা আমরা যতই কান্নাকাটি করি না কেন খালেদা জিয়া কোনোদিনও রাজাকারদের ছাড়বে না। এটা তার কোনো কৌশল নয়। আদর্শিকভাবেই তিনি রাষ্ট্রদ্রোহী, পাকিস্তানী চিন্তা-চেতনা ধারণ করেন। তিনি গণতন্ত্র, রাজনীতি, দেশের জন্য হুমকিস্বরূপ। তাকে রাজনৈতিকভাবে দমন করতে হবে। জঙ্গিবাদের পৃষ্টপোষকদের কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না।

সেমিনারে আরও বক্তব্য রাখেন, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, স্থায়ী কমিটির সদস্য ড. আনোয়ার হোসেন, মীর হোসাইন আখতার, অ্যাডভোকেট হাবিবুর রহমান, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, গণতন্ত্রী পার্টির সাধারন সম্পাদক ডা. শাহদাত হোসেন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে