,

ব্যাংকে অলস অর্থে দুশ্চিন্তা

news-image

 
নিজস্ব প্রতিবেদক : ঋণে চাহিদা নেই। স্থবির শিল্প বিনিয়োগ। সব মিলিয়ে ব্যাংকে জমেছে অলস টাকার পাহাড়। দীর্ঘদিন ধরেই জমে থাকা অর্থের সঠিক ব্যবহার করতে পারছে না ব্যাংক। উদ্ধৃত্ত তারল্যের পরিমাণ এখন এক লাখ ২২,০৭৪ কোটি টাকা। এর মধ্যে একদম অলস পড়ে আছে ৮,৬৫১ কোটি টাকা। এই টাকার বিনিময়ে ব্যাংকগুলোর এক টাকাও আয় আসছে না। এমন এক অবস্থায় দুশ্চিন্তায় সরকার। কিভাবে এই সংকট থেকে বের হওয়া যায় তার পথ খুঁজতে চায় অর্থমন্ত্রনালয়। সার্বিক ব্যাংকিংখাত নিয়ে অর্থমন্ত্রনালয়ে হওয়া, সাম্প্রতিক এক বৈঠকে অলস অর্থের ব্যবহার কিভাবে কাজে লাগানো যায় তার কৌশল নির্ধারণ হয়। সংকট সমাধানে এরই মধ্যে কাজ শুরু করেছে অর্থমন্ত্রনালয়।

বিশ্লেষকরা বলছেন, উচ্চতর প্রবৃদ্ধির জন্য দরকার পর্যাপ্ত ব্যক্তিখাতের বিনিয়োগ। নানা কারণে তার দেখা নেই। ফলে ব্যাংকে অর্থ জমা’র পরিমাণ বাড়ছে। এতে দীর্ঘমেয়াদে দেশের অর্থনীতির জন্য মোটেও সুফল বয়ে আনবে না। ব্যহত হতে পারে প্রবৃদ্ধি’র লক্ষ্য অর্জন।

অর্থ মন্ত্রনালয়ের তৈরী করা প্রতিবেদন অনুযায়ী, গত বছর ডিসেম্বর শেষে রাষ্ট্রীয় মালিকানার সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বাংলাদেশ ডেভোলপমেন্ট ব্যাংক (বিডিবিএল) ও বেসিক ব্যাংকের কাছে তারল্য রয়েছে ১ লাখ ১৪,৭৫২ কোটি টাকা। তবে, এই ৬ ব্যাংকের তারল্য সংরক্ষণের প্রয়োজন ছিল ৪৭,৭৪০ কোটি টাকা। বিশেষায়িত বাংলাদেশ কৃষি ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের তারল্য সংরক্ষণের প্রয়োজন ছিল ১,৫৮৭ কোটি টাকা, তারল্য স্থিতি রয়েছে ১,৫৯৩ কোটি টাকা। বেসরকারি খাতের ব্যাংকগুলো এক লাখ ৯,৪১৯ কোটি টাকার তারল্য স্থিতি রয়েছে। এসব ব্যাংকের তারল্যের প্রয়োজন ছিল ৭৮,২৭৩ কোটি টাকা। বেসরকারী ইসলামিক ব্যাংকগুলোর তারল্য স্থিতি ৩০,৭৫০ কোটি টাকা, প্রয়োজন ছিল ২০,৬৩৬ কোটি টাকা। আর বিদেশি ব্যাংকগুলোতে ২১,৩০৬ কোটি টাকার তারল্য রয়েছে। এসময়ে বিদেশি ৯ ব্যাংকের ৭,৫০৮ কোটি টাকার তারল্য সংরক্ষণের প্রয়োজন ছিল।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ এই প্রসঙ্গে বলেন, দেশে বিনিয়োগে মন্দাভাব থাকায় ব্যাংকিং খাতে অধিক হারে তারল্য বেড়ে গেছে। বিনিয়োগ না থাকায় ব্যাংক ঋণের সুদের হারও বেড়ে যাচ্ছে। এর ফলে নতুন যারা ব্যাংক থেকে ঋণ নেবে তাদেরকে অধিক হারে সুদ গুণতে হবে। যা উৎপাদন খরচকে বাড়িয়ে দিলে প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকা কঠিন হয়ে পড়বে। বর্তমানে শিল্প ও বাণিজ্যে ঋণের প্রবাহ আগের তুলনায় কমে গেছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের