,

ক্যারিয়ার শেষ ২২ বছর ধরে শুনছি : শাহরুখ

news-image

 

বিনোদন ডেস্ক : বলিউড কিং শাহরুখ খান। দীর্ঘ ২৫ বছর ধরে সিনেমায় অভিনয় করছেন তিনি। বেশ কিছু জনপ্রিয় সিনেমা উপহার দিয়ে ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এ অভিনেতা।

সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন শাহরুখ খান। এ সময় তার ক্যারিয়ার ও সিনেমার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি। সাক্ষাৎকারে দিলওয়ালে অভিনেতাকে প্রশ্ন কর হয়, অভিনয় ক্যারিয়ার নিয়ে কখনো নিরাপত্তাহীনতায় ভুগেছেন কিনা?

উত্তরে শাহরুখ বলেন, ‘আমি কখনোই নিরাপত্তাহীনতায় ভুগিনি। আমি ব্যক্তিগতভাবে এবং অভিনয় শিল্পী হিসেবে অনেক দিন ধরেই এ ব্যবসার সঙ্গে যুক্ত। আমি মনে করি, অভিনয়শিল্পীরা পানির মতো, তারা তাদের অবস্থান ঠিকই খুঁজে নেবে। গত ২৫ বছর একটি সিনেমা ব্যতীত আমি সকল সিনেমা দর্শকদের আনন্দ দেয়ার জন্য তৈরি করেছি। সর্বশেষ কথা হলো, যদি দর্শক সিনেমা পছন্দ না করে, সেই সিনেমা করার কোনো মানে নেই।’

তিনি আরো বলেন, ‘আমার প্রধান লক্ষ্য, আপনি যখন প্রেক্ষাগৃহে আড়াই ঘণ্টা থাকবেন তখন আপনার মনের অবস্থা পরিবর্তন করা। যখন আপনি প্রেক্ষাগৃহ থেকে বের হবেন তখন বলবেন- গত দুই ঘণ্টা এটা আমাকে মগ্ন রেখেছে। সেটা সুখ, দুঃখ অথবা তীব্র চিন্তায় হোক না কেন। এর বাইরে আমার আর কোনো নিরাপত্তাহীনতা নেই। আমার নিরাপত্তাহীনতায় ভোগার কোনো কারণ নেই। একটি সিনেমা হয়তো খারাপ করে কিন্তু অনেক সিনেমাই রয়েছে যেগুলো ভালো ব্যবসা করে। হ্যাঁ, আপনি যখন লক্ষ্য করবেন, ভাসা ভাসা কিছু কথা আপনার কানে আসবে। কিন্তু আমার ক্যারিয়ার শেষ এ কথা আমি গত ২২ বছর ধরে শুনছি।’

‘সবাই এটি বলে কিন্তু তারা জানে না এক অভিনেতা বা অভিনেত্রীর উদ্দেশ্য থাকে দর্শককে বিনোদন দেয়া। আমার সিনেমা মুক্তি পেলেই আমি খুশি। যদি তারা পছন্দ করে তাহলে সেটি ভালো ব্যবসা করে। আর যদি পছন্দ না করে তাহলে আমি ভেবে নিই, আমাকে দেয়া আপনার আড়াই ঘণ্টা সময়ে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছি।’ বলেন রইস খ্যাত এ অভিনেতা।

শাহরুখ খান অভিনীত পরবর্তী সিনেমা দ্য রিং। তবে সিনেমাটির নাম পরিবর্তন হতে পারে বলে শোনা যাচ্ছে। এতে তার বিপরীতে অভিনয় করছেন আনুশকা শর্মা। সিনেমাটি পরিচালনা করছেন ইমতিয়াজ আলী।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের