,

ভারতের ৩৩ শতাংশ হিন্দু মুসলিমদের বন্ধু ভাবে

news-image

আন্তর্জাতিক ডেস্ক :ভারতের ৩৩ শতাংশ হিন্দু সম্প্রদায়ের মানুষ মুসলিমদের প্রকৃত বন্ধু ভাবেন। যদিও ৭৪ শতাংশ মুসলিমদের ঘনিষ্ঠ বন্ধুদের তালিকায় রয়েছে হিন্দুরা। দেশটির কেন্দ্রীয় সংস্থা ‘সেন্টার ফর দ্য স্টাডি অফ ডেভেলপিং স্যোসাইটিস (সিএসডিএস)-এর জরিপে উঠে এসেছে এই তথ্য।

জরিপে দেখা গেছে, ধর্ম বা সম্প্রদায়ের লাভ ক্ষতি বিচার করেই ভারতের প্রায় সমস্ত নাগরিক নিজের সম্প্রদায়ের মধ্যেই তাদের বন্ধু ঠিক করেন। তবে গুজরাট, হরিয়ানা, কর্নাটক ও ওড়িষ্যার মতো রাজ্যগুলোতে মুসলিমরা কিছুটা বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। কারণ মুসলিমরা সেখানে নিজেদের আলাদা রাখতেই পছন্দ করেন।

দেশটির ৯১ শতাংশ হিন্দুর ঘনিষ্ঠ বন্ধুই তার নিজের সম্প্রদায়েরই সদস্য। মাত্র ৩৩ শতাংশ হিন্দু মুসলিমদেরকে ঘনিষ্ঠ বন্ধু বলে মনে করেন। যেখানে ৭৪ শতাংশ মুসলিমের ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে হিন্দুরা রয়েছেন। যদিও ৯৫ শতাংশ মুসলিমই নিজেদের সম্প্রদায়ের মানুষকেই ঘনিষ্ঠ বন্ধু বলে বিবেচনা করে থাকে।

জরিপে আরও দেখা গেছে, ভারতের মাত্র ১৩ শতাংশ হিন্দু মুসলিমদের বেশি দেশভক্ত বলে মনে করেন। ২০ শতাংশ হিন্দু মনে করেন দেশভক্তির দিক থেকে মুসলিমদের থেকে এগিয়ে খ্রিস্টানরা। শিখদের দেশভক্ত মনে করেন ৪৭ শতাংশ হিন্দু। যদিও ৭৭ শতাংশ মুসলিম নিজেদের সম্প্রদায়ের সদস্যদেরই বেশি দেশভক্ত বলে মনে করে থাকে। কিন্তু ২৬ শতাংশ খ্রিস্টান মনে করেন মুসলিমরা দেশভক্ত। আবার ১১ শতাংশ শিখ মনেই করেন না যে মুসলিমদের মধ্যে দেশভক্তি রয়েছে। আশ্চর্যজনকভাবে ৬৬ শতাংশ শিখ মনে করেন যে হিন্দুরা বেশি দেশভক্ত।

ভারতে যারা গরুকে মা হিসেবে সম্মান করে না, প্রকাশ্যে যারা ভারত মাতা কি জয় বলে না, যারা গোমাংস খায়, জাতীয় সঙ্গীত বাজার সময় দাঁড়ায় না কিংবা ধর্মান্তকরণের সঙ্গে জড়িত-কেন্দ্র সরকারের পক্ষ থেকে তাদেরকে শাস্তি দেয়া উচিত কি না সেই বিষয়টি নিয়েও জরিপ করা হয়।

সেখানে দেখো গেছে, ৭২ শতাংশ মানুষ মনে করেন শাস্তি দেয়া উচিত। জরিপে এও দেখা গেছে, দেশটির রাজনৈতিক দল, পুলিশ, সরকারি কর্মকর্তাদের চেয়ে সেনাবাহিনীকেই বেশি বিশ্বস্ত বলে মনে করেন দেশটির অধিকাংশ মানুষ।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের